Sunday, May 17, 2026

নিউটাউন এনকাউন্টার: গ্যাংস্টার জয়পালের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ আদালতের

Date:

Share post:

নিউটাউনের (Newtown) সাপুরজির (Sampurno) অভিজাত আবাসনে কলকাতা পুলিশের (Kolkata Police) এনকউন্টারে (Encounter) খতম পাঞ্জাবের (Panjab) দুই কুখ্যাত গ্যাংস্টার (Most Wanted Gangster) । যা নিয়ে বিতর্ক তুঙ্গে। এরই মধ্যে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ প্রকাশ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন জয়পালের বাবা। তারই প্রেক্ষিতে ফের ময়নাতদন্ত *Postmortem) করা হবে গ্যাংস্টার জয়পাল ভুল্লারের । দ্বিতীয়বার ময়নাতদন্ত করার আবেদনের প্রেক্ষিতে আজ, সোমবার এমনই নির্দেশ দিল পাঞ্জাব হাইকোর্ট (Panjabi High Court)।

উল্লেখ্য, গত ৯ জুন নিউটাউনের সাপুরজির অভিজাত আবাসনে চলে গুলির লড়াই। এনকাউন্টারে মৃত্যু হয় পাঞ্জাবের দুই গ্যাংস্টার জয়পাল সিং ভুল্লার ও জশপ্রীত সিং ওরফে জসসির। এরপরই পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছিল দেহ। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে সন্তুষ্ট ছিলেন না ভুল্লারের বাবা। দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি তুলে আদালতের দ্বারস্থ হন তিনি। যদিও সে সময় তাঁর আবেদন নাকচ করে দেয় পাঞ্জাবের উচ্চ আদালত। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ভুল্লারের পরিবার।

শীর্ষ আদালত জানিয়ে দেয় ভুল্লারের পরিবারের আরজি শুনতে হবে পাঞ্জাব হাই কোর্টকে (Punjab And Haryana High Court)। সোমবার ছিল সেই আবেদনেরই শুনানি। তাতেই পাঞ্জাব হাই কোর্ট দ্বিতীবার ময়নাতদন্তের নির্দেশ দেয়। চণ্ডীগড় পিজিআই হাসপাতালে মঙ্গলবারই ফের ময়নাতদন্ত করা হবে বলে জানিয়ে দেওয়া হয়।

Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...