Saturday, May 16, 2026

শীর্ষ আদালতে আজ নারদ-মামলায় মুখ্যমন্ত্রীর আর্জির শুনানির সম্ভাবনা

Date:

Share post:

নারদ-মামলায় কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আজ, মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও আইনমন্ত্রী মলয় ঘটকের মামলার শুনানির সম্ভাবনা। শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চের বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর এজলাসে এই আবেদনের শুনানি।

গত ১৭ মে নারদ-কাণ্ডে গ্রেফতার হন রাজ্যের ৪ নেতা-মন্ত্রী। ওই ঘটনার প্রতিবাদে নিজাম প্যালেসের CBI দফতরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মী-সমর্থকরা৷ CBI-এর অভিযোগ,ধর্নায় বসেন মুখ্যমন্ত্রীও। পাশাপাশি অভিযোগ, এই মামলার বিচার চলাকালীন আদালতে উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মলয় ঘটক। এই ঘটনার পরেই CBI নারদ মামলা অন্যত্র সরানোর দাবি করে আদালতে৷ তাদের দাবি, প্রভাবশালীদের উপস্থিতির ফলে নিম্ন আদালতের শুনানি নিরপেক্ষ হয়নি এমন ধারণা তৈরি হবে জনমানসে। গত ২১ মে থেকে মামলা স্থানান্তর নিয়ে হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে চলছে শুনানি। এই মামলায় পক্ষভুক্ত করা হয় মুখ্যমন্ত্রী এবং আইনমন্ত্রীকে৷ গত ৯ জুন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রীর তরফে হলফনামা জমার দেওয়ার আবেদন জানান আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু আদালত সেই আবেদন খারিজ করে দেয়। মুখ্যমন্ত্রী মূলত তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের জবাব দিতেই হলফনামা জমা দেওয়ার আবেদন করেছিলেন। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল জানান, এক পক্ষের সওয়াল শেষে নতুন করে হলফনামা নিলে তার উপর ফের আলোচনা হবে। তাই তখন মুখ্যমন্ত্রীর হলফনামা জমা নেয়নি হাইকোর্ট। হাইকোর্টের ওই দিনের নির্দেশ চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে আবেদন করেন মুখ্যমন্ত্রী ও আইনমন্ত্রী ৷

 

Related articles

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...

ISL: ডার্বিতে অতিথি নিশীথ, ট্রফি প্রদানের অনুষ্ঠানেও থাকছে বড় চমক!

আইএসএল ডার্বিকে (ISL Derby) ঘিরে ইতিমধ্যেই উন্মাদনায় ফুটছে কলকাতা (Calcutta)। তার মধ্যেই বড় খবর, ১৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে...