Thursday, June 25, 2026

প্রায় ৩ কোটি বছর অন্তর পৃথিবীর হৃদপিণ্ডেও ঘটে স্পন্দন, তখন আসে মহাপ্রলয়

Date:

Share post:

আর পাঁচটা সাধারণ প্রাণের মত না হলেও পৃথিবীরও(Earth) হৃদপিণ্ড(Heart) রয়েছে। নিয়ম মেনে সেখানেও স্পন্দন হয়। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সাধারণ প্রাণীর মতো না হলেও পৃথিবীর হৃদপিণ্ডে হৃদস্পন্দন হয় ২ কোটি ৭৫ লক্ষ বছর অন্তর। আর যখন তা হয়, তখন পৃথিবীতে ঘটে মহাপ্রলয়। ফুঁসে ওঠে মহাসাগর। ঘুম ভাঙে সমস্ত আগ্নেয়গিরির। ভূপৃষ্ঠের নিচে অবস্থিত বিশাল টেকটনিক প্লেটগুলিতেও বড়সড় সরণ ঘটে। একে অন্যের পিঠে উঠে আসার কারণে গোটা পৃথিবী কেঁপে ওঠে প্রলয়ংকারী ভূমিকম্পে। সম্প্রতি এক গবেষণায় প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এই তথ্য। বিজ্ঞানীরা এই সময়কালকে নাম দিয়েছে ‘জিওলজিক্যাল অ্যাক্টিভিটি’‌(geological activity)।

আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘জিওসায়েন্স ফ্রন্টিয়ার্স’এ প্রকাশিত এক গবেষণা পত্রে এমনই বিস্ফোরক তথ্য উঠে এসেছে। ওই গবেষণায় দাবি করা হয়েছে পৃথিবীর এই হৃদস্পন্দনের ছন্দেই আজ থেকে ২৬ কোটি বছর আগে পৃথিবীতে ডাইনোসরের আবির্ভাব ঘটে। এই হৃদস্পন্দনের কারণেই তৈরি হয়েছে মহাসাগর ও নতুন নতুন মহাদেশ। তাদের আকার মানচিত্রে বদল এসেছে। এর কারণেই পৃথিবী থেকে একটা সময় গণহারে প্রাণের অবলুপ্তি ঘটেছিল। একাধিক তথ্যের ভিত্তিতে এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে বিজ্ঞানীদের তরফে। শুধু তাই নয় বিজ্ঞানীদের আরও দাবি, পৃথিবীর ২৬ কোটি বছরের জীবন কালে এখনো পর্যন্ত এই ঘটনা ঘটেছে ৮৯ বার। প্রায় ৭৫ লক্ষ বছর আগে শেষবার এমন একটি ঘটনা ঘটেছিল। ফলস্বরূপ বিজ্ঞানীদের দাবি, আগামী ২ কোটি বছরে এমন ঘটনা ঘটার তেমন কোনও সম্ভাবনা নেই পৃথিবীতে। তবে নির্দিষ্ট সময় অন্তর কেন এই ভূতাত্ত্বিক গঠন কাঠামো এমন আমুল রদবদল ঘটে তার কোনো উপযুক্ত কারণ এখনও পর্যন্ত খুঁজে পাননি গবেষকরা।

 

Related articles

‘কোনো রেজিস্টার ছিল না’, ধ্বংসস্তূপে ঠিক কতজন আটকে স্পষ্ট নয় প্রশাসনের কাছেও

তারাতলার নির্মীয়মাণ গুদামে ঠিক কতজন শ্রমিক সেই সময়ে কাজ করছিলেন, সঠিক কোনও হিসাব পাওয়া যাচ্ছে না। ওই গুদামে...

মিলল না স্বস্তি! সুমিতকে আগাম জামিন দিল না হাই কোর্ট

তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banrjee) আপ্তসহায়ক সুমিত রায়কে (Sumit Ray) এখনই আগাম জামিন দিল...

আর জি কর মামলায় CBI-কে ভর্ৎসনা হাই কোর্টের, কী দাবি পরিবারের

আর জি কর হাসপাতালের (RG Kar Case) তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুন মামলায় সিবিআই-এর ভূমিকা নিয়ে ফের অসন্তোষ...

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...