Thursday, June 25, 2026

মিমি চক্রবর্তীর উদ্যোগেই পুলিশের হাতে পাকড়াও ভুয়ো IAS আধিকারিক

Date:

Share post:

মিমির উদ্যোগেই পুলিশের হাতে পাকড়াও ভুয়ো IAS আধিকারিক। মঙ্গলবার করোনা ভ্যাকসিন নেন যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। মিমি বলেছেন, “মঙ্গলবার কসবার একটি ভ্যাকসিনেশন ড্রাইভ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছিল আমাকে। তৃতীয় লিঙ্গের কিছু মানুষ, রূপান্তরকামী, বিশেষভাবে সক্ষম কিছু মানুষ ও দুঃস্থদের ভ্যাকসিনেশনের আয়োজন করা হয়েছিল সেখানে। আমি টিকা নিলে তারা যদি আগ্রহী হয় সেই ভাবনা থেকে সেখানে যাওয়া।”

অভিনেত্রীর জানায়, তাঁর সন্দেহ হয় টিকা নেওয়ার কোনও রেজিস্ট্রেশন নম্বর এবং সার্টিফিকেট না পাওয়ায়। মিমি চক্রবর্তীর কথায়, “আমার লোকেরা সেখানে গেলে বলা হয় তিনদিনের মধ্যে সার্টিফিকেট দেওয়া হবে। অথচ খোঁজ নিয়ে দেখা যায় যে যাদের যাদের টিকাকরণ হয়েছে তাদের নামই রেজিস্টার করা হয়নি। এরপরই পুলিশ প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি এবং তাদের সাহায্যে গ্রেফতার করাই।” মিমি জানিয়েছেন, ‘ আমায় বলা হয়েছিল, জয়েন্ট কমিশনার অফ কলকাতা কর্পোরেশনের উদ্যোগে একটা ভ্যাকসিনেশন ড্রাইভের আয়োজন করা হয়েছে।’

আরও পড়ুন-অ্যালোপ্যাথি বিতর্কে মামলার পাহাড়: এবার শীর্ষ আদালতের দ্বারস্থ বাবা রামদেব

পুলিশের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার কসবার ১০৭ নম্বর ওয়ার্ডে একটি টিকাকরণ শিবির চলছিল। সেখানে উপস্থিত ছিল দেবাঞ্জন দেব নামে এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, সে নিজেকে IAS আধিকারিক বলে পরিচয় দেয়। এছাড়াও ক্যাম্পে দাঁড়িয়েছিল নীল বাতি লাগানো কলকাতা পুরসভার গাড়ি। সন্দেহ হওয়াতেই শিবিরে ঢুকে পুলিশ প্রথমে দেবাঞ্জন দেবকে আটক করে। রাতভর জেরা করার পর তাকে গ্রেফতার করা হয়েছে।

 

Related articles

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...