Wednesday, June 24, 2026

কসবা ভ্যাকসিন কাণ্ড: নিজে লিভার টেস্ট করাবেন, প্রতারিতদের স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ মিমির

Date:

Share post:

ভুয়ো IAS দেবাঞ্জন দেবের তত্ত্বাবধান কসবা ভ্যাকসিন জালিয়াতি (Kasba Vaxin Case) কাণ্ডের অন্যতম শিকার অভিনেত্রী তথা যাদবপুরের তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakroborty)। বাড়ির কাছে হওয়ায় আমন্ত্রণ পেয়ে সেই ভুয়ো IAS-এর ভুয়ো ভ্যাকসিন শিবিরে গিয়েছিলেন মিমি। টিকা গ্রহীতাদের উৎসাহ দিতে তিনি নিজেও ভ্যাকসিন নিয়েছিলেন। কলকাতা পুরসভার পক্ষ থেকে আজ, বৃহস্পতিবার স্পষ্ট করে দেওয়া হয়েছে, যে ভ্যাকসিন মিমি-সহ অন্যদের শরীরে প্রয়োগ করা হয়েছে, সেগুলি আদপে করোনা ভ্যাকসিন নয়, অ্যামিকাসিন (Amikasin) নামে এক ধরনের অ্যান্টিবায়োটিক মেডিসিন দেওয়া হয়েছিল। সেই জলে গোলা ওষুধই নিয়েছেন অভিনেত্রী তথা সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। চিকিৎসকরা জানাচ্ছেন, অ্যামিকাসিন অপ্রয়োজনে মানব দেহে প্রয়োগ হলে তা তা কখনও কখনও ভয়ঙ্কর হতে পারে। এমনকি, কিডনি ও লিভারের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

জানা গিয়েছে, আগে থেকেই মিমি পেটের সমস্যায় ভুগছিলেন, তাই ভুয়ো ভ্যাকসিন নেওয়ার পর কোনও ঝুঁকি না নিয়েই অভিনেত্রী ছুটে যান হাসপাতালে। সেখানে তিনি চিকিৎসকদের পরামর্শ নেন। আগামিকাল, শুক্রবার লিভারের টেস্ট করাবেন তিনি। একইসঙ্গে ওই ভুয়ো শিবির থেকে যে সকল মানুষ প্রতারিত হয়েছেন, তাঁদের সকলকে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে নেওয়ার আবেদন জানান মিমি।

প্রসঙ্গত, ভ্যাকসিন নেওয়ার পর মোবাইলে কোনও মেসেজ না আসায় সন্দেহ হয় মিমির। এরপর ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন সাংসদ অভিনেত্রী। এবং তাঁর উদ্যোগেই মূলত পর্দা ফাঁস হয় ভুয়ো IAS দেবাঞ্জন দেবের।

আরও পড়ুন- হিংসার অভিযোগ: কোচবিহার পরিদর্শনে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধিদল

Related articles

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা, ঘটনাস্থলে মন্ত্রী ইন্দ্রনীল – অগ্নিমিত্রা

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদের একাংশ ভেঙে পড়ে দুর্ঘটনা। গুদাম তৈরির কাজ করছিলেন অন্তত ৫০-৬০ জন শ্রমিক।...