Wednesday, June 24, 2026

খেলোয়াড়দের টিকা দেওয়ার কাজ শুরু করল সিএবি এবং আইএফএ

Date:

Share post:

করোনার টিকা ( corona vaccine) দেওয়ার কাজ শুরু করল সিএবি ( cab) এবং আইএফএ( ifa)। বৃহস্পতিবার সিএবি ও কলকাতা পুরসভার যৌথ উদ‍্যোগে ক্রিকেটারদের টিকা দেওয়ার ব‍্যবস্থা করল সিএবি। মন্ত্রী ফিরহাদ হাকিম ( firhad hakim) উদ্বোধন করেন। বুধবার সকাল থেকেই ইডেনে দেওয়া হয় করোনার টিকা।  ক্রিকেটারদের পাশাপাশি আম্পায়ার, গ্রাউন্ডসম‍্যান, এমনকি বিভিন্ন ক্লাবের কর্তরাও টিকা নেন। সিএবির টিকা দানের প্রথম দিনের শেষে মোট ৩৮৮ জন টিকা নেন। আগামী মঙ্গলবার আবার টিকাকরণ কর্মসূচী অনুষ্ঠিত হবে, ইডেনেই।

সিএবির এই উদ‍্যোগকে স্বাগত জানিয়েছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন,” সিএবির এটি খুব ভালো উদ‍্যোগ। আমাদের লক্ষ‍্য সবাই সুস্থ থাকুক। খেলোয়াড়রা সবাই সুস্থ থাকুক। ” সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া বলেন,” কেএমসি আমাদের পাশে দাঁড়িয়েছে, এতে আমরা গর্বিত। সিএবি সব সময় খেলোয়াড়দের পাশে থাকতে চায়। আমরা সেই লক্ষ‍্য নিয়েই এগোচ্ছি।”

একই উদ‍্যোগ নেওয়া হয় আইএফএ পক্ষ থেকেও। আইএফএ ও কলকাতা পুরসভার যৌথ উদ‍্যোগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে টিকা দানের ব‍্যবস্থা করা হয়েছিল। মৃলত ফুটবলার, ময়দানের বিভিন্ন ক্লাবের মালি ও রেফারিদের জন‍্যই এই টিকা দানের ব‍্যবস্থা করা হয়েছিল। লকডাউন উঠে গেলে জুলাই মাসে ফের টিকা দেওয়ার ব‍্যবস্থা করবে আইএফএ। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশিস কুমার, এআইএফএফের সহ সভাপতি সুব্রত দত্ত, আইএফএ সভাপতি অজিত ব‍্যানার্জি, সচিব জয়দীপ মুখার্জি, এটিকে মোহনবাগানের কর্তা দেবাশিস দত্ত, ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারেরা।

আরও পড়ুন:‘বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ চ‍্যাম্পিয়ন হয়েছে যোগ‍্য দল’, টুইটারে জানালেন শাস্ত্রী

 

Related articles

দুধিয়ায় বেইলি ব্রিজ নির্মাণ শুরু, স্বাভাবিক হচ্ছে শিলিগুড়ি-মিরিক যোগাযোগ

গত সপ্তাহের প্রবল বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত শিলিগুড়ি-মিরিক (Siliguri-Mirik) সড়ক যোগাযোগ ফের স্বাভাবিক করার উদ্যোগে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। মঙ্গলবার...

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...