Sunday, April 26, 2026

কৃষক আন্দোলনকে অস্ত্র করে বড় ষড়যন্ত্র ISI-এর, সতর্ক দিল্লি

Date:

Share post:

ভারতের মাটিতে বড়সড় জঙ্গি হামলা চালাতে এবার দিল্লির বুকে চলা কৃষক আন্দোলনকে অস্ত্র করার পরিকল্পনা করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর রিপোর্ট প্রকাশের আনল ভারতের গোয়েন্দা সংস্থা। বিগত কয়েক মাস ধরে লাগাতার ৩ কৃষি আইনের বিরুদ্ধে দিল্লি সীমান্তে আন্দোলন চালাচ্ছে কৃষকরা। কৃষকদের সেই আন্দোলনকে এবার টার্গেট করেছে আইএসআই। গোয়েন্দা রিপোর্টে দাবি করা হচ্ছে, আন্দোলনকারীদের ছদ্মবেশে দিল্লির বুকে জঙ্গি হামলা চালানোর ষড়যন্ত্র করা হচ্ছে। গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতেই ইতিমধ্যেই দিল্লি পুলিশ ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স(CISF)কে সতর্ক করে দেওয়া হয়েছে।

গোয়েন্দা রিপোর্টের ভিত্তিতে সংবাদ সংস্থা এএনআইতে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ছদ্মবেশে কৃষক আন্দোলনের ঢোকার চেষ্টা করছে আইএসআইয়ের গুপ্তচররা। সেখানে নিরাপত্তায় মোতায়েন রক্ষীদের বিভিন্ন রকম ভাবে প্ররোচিত করার ষড়যন্ত্র করা হচ্ছে। পরিকল্পনা করা হচ্ছে বড়োসড়ো হামলা চালানোর। গুন্ডাদের তরফে যে রিপোর্ট পেশ করা হয়েছে তার ভিত্তিতে ইতিমধ্যেই দিল্লির নিরাপত্তা আরও মজবুত করার নির্দেশ দেওয়া হয়েছে। মেট্রো স্টেশন গুলির বাইরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করতে বলা হয়েছে। একই সঙ্গে সতর্ক করা হয়েছে দিল্লি পুলিস ও সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সকে। সতর্কতা স্বরূপ শনিবার তিনটি মেট্রো স্টেশন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন।

আরও পড়ুন:বিনা অনুমতিতে বিক্ষোভ, নওশাদকে আটক করল পুলিশ

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে একাধিকবার আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে নানান ধরনের অভিযোগ উঠেছে। কিছুদিন আগেই হরিয়ানাতে বিজেপিও জেজেপি দলের একটি অনুষ্ঠানের বিরোধিতায় সরব হতে দেখা যায় আন্দোলনরত কৃষকদের। যার জেরে আন্দোলন স্থলে তৈরি হয় বিশৃঙ্খলা। পাশাপাশি সিঙ্ঘু সীমান্তে দিল্লি পুলিশের স্পেশাল ব্রাঞ্চের ২ অফিসারকে হেনস্থা করার অভিযোগ ওঠে আন্দোলনরত কৃষকদের বিরুদ্ধে। এই ঘটনার তীব্র নিন্দা করেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। পাশাপাশি আন্দোলনকে কালিমালিপ্ত করার চেষ্টা চলছে বলেও অভিযোগ তোলেন তিনি।

 

Related articles

কম্বলে মুড়ে অপরাধীদের আনছে কেন্দ্রীয় বাহিনী: EVM লুটের নতুন ষড়যন্ত্র ফাঁস মমতার

নির্বাচনের প্রতিটি ধাপে নতুন নতুন পন্থায় বাংলার ভোটে কারচুপি করার পথ নিয়েছে বিজেপি। হাতিয়ার নির্বাচন কমিশন। ভোটার তালিকা...

কপালে ‘টেম্পল’ডিভাইস! স্বামীর সৌজন্যে প্রযুক্তিতে জোর সিন্ধুর

সাম্প্রতিক সময়ে ছন্দে নেই, বড় টুর্নামেন্ট জিততে পারছেন না। নিজেকে ফিট রাখতে প্রযুক্তি সহায়তা নিলেন পিভি সিন্ধু (PV...

কিংবদন্তি চিত্রগ্রাহক রঘু রাইয়ের প্রয়াণে শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী

বিশিষ্ট চিত্র সাংবাদিক (Documentary Photographer) রঘু রাইয়ের প্রয়াণে (Raghu Rai) গভীর শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

দ্বিতীয় দফা ভোট গ্রহণ শান্তিপূর্ণ করতে কমিশনের ‘কো-অর্ডিনেশন’ বৈঠক

প্রথম দফার ভোট পর্ব শেষ হতেই (West Bengal 2nd Phase Voting) দ্বিতীয় দফাকে ঘিরে প্রস্তুতিতে গতি আনল নির্বাচন...