Sunday, May 17, 2026

জন বার্লারা পৃথক উত্তরবঙ্গের দাবি তুলতেই পারেন : দিলীপ ঘোষ

Date:

Share post:

বিজেপি (BJP) রাজ্যভাগের(partition) বিপক্ষে হলেও জন বার্লা, শিখা চট্টোপাধ্যায়, আনন্দময় বর্মনরা বারেবারেই আলাদা উত্তরবঙ্গ বা কেন্দ্রশাসিত উত্তরবঙ্গের কথা বলে অন্যায় কিছু করছেন না বলে মনে করেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শনিবার কলকাতা থেকে ট্রেনে শিলিগুড়ির নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে সড়কপথে কোচবিহারের উদ্দেশে রওনা হওয়ার আগে দিলীপবাবু এ কথা জানান।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখানে গোর্খাল্যান্ডের(demand for Gorkhaland) দাবিতে আন্দোলন হয়েছে, কামতাপুরের (kamtapur) দাবিতে লড়াই হয়েছে। স্বাধীনতার ৭০ বছর পরেও উত্তরবঙ্গের মানুষের মনে নানা বিষয়ে ক্ষোভ-অভিযোগ রয়েছে। বারেবারে নানা দলকে জিতিয়ে উত্তরবঙ্গের অভাব-অভিযোগ ঘোচেনি। এখন বিজেপির উপরে উত্তরবঙ্গের মানুষ ভরসা করছেন। তাই এখনাকর মানুষের দাবি-দাওয়ার বিষয়টি জনপ্রতিনিধিরা বলতেই পারেন। এর পরেই দিলীপবাবুর সংযোজন, তাঁরা রাজ্যভাগের বিপক্ষে। তবে উত্তরবঙ্গের মানুষের দাবি-দাওয়া নিয়ে যদি কোনওদিন চিন্তাভাবনার সময় আসে এবং পরিস্থিতি তৈরি হয় তখন দেখা যাবে বলে তিনি মন্তব্য করেন।

এতদিন জন বার্লা আলাদা উত্তরবঙ্গের দাবিতে সরব হওয়ায় তাঁকে বিজেপির তরফে সতর্ক করা হয়েছে বলে অনেকে দাবি করেছেন। কিন্তু, বাস্তবে দিলীপবাবু বুঝিয়ে দিলেন, জন বার্লাকে শীর্ষ নেতাদের তরফে সতর্ক করা হয়নি। বরং, জন বার্লা এলাকাবাসীর কথা বলতেই পারেন বলে ঘুরিয়ে হলেও জনের পাশেই দাঁড়িয়েছেন দিলীপবাবু।

এদিন দিলীপবাবু কোচবিহারে যাবেন। সেখানে তিন বিঘায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। তার পরে ভোট পরবর্তী হিংসার অভিযোগ যে সব এলাকায় রয়েছে সেখানে গিয়ে দলের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলবেন। তিনি জানান, কোচবিহার থেকে মালদহ, সব জায়গায় ঘুরে দেখবেন।

Related articles

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...

মাতৃহারা লিয়েন্ডার পেজ: অলিম্পিয়ানের মৃত্যুতে শোকবার্তা মুখ্যমন্ত্রীর

প্রয়াত প্রাক্তন আন্তর্জাতিক বাস্কেটবল তারকা ও অলিম্পিয়ান জেনিফার পেজ (Jennifer Paes), যিনি কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের (Leander...

গোমাংস খাবেন না: পরামর্শ নাখোদা মসজিদের ইমামের, নিষিদ্ধ হোক রফতানি, মন্দিরেও বলি বন্ধের আর্জি

রাজ্যে ১৯৫০ সালের আইন কার্যকর করে প্রকাশ্যে জবাই বন্ধের নির্দেশ দিয়েছে সরকার (State Government)। নির্দেশকে স্বাগত জানিয়ে শুধু...