Sunday, March 15, 2026

দৈনিক টিকাকরণের শীর্ষে রাজ্য,এই প্রথম ১ দিনে ৪ লক্ষাধিক টিকা প্রদান

Date:

Share post:

করোনার সংক্রমণ রুখতে বিধিনিষেধ চালু করার পাশাপাশি টিকাকরণেও সমান গুরুত্ব দিয়েছে রাজ্য সরকার। চলতি বছরের জানুয়ারিতে টিকাকরণ শুরু হওয়ার পর এই প্রথম রাজ্যে ১ দিনে ৪ লক্ষাধিক টিকা দেওয়া হল। সেই সঙ্গে করোনায় নতুন সংক্রমণের সংখ্যা আরও কিছুটা কমল।
রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত শনিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৯৪ জন। তার মধ্যে উত্তর ২৪ পরগনার বাসিন্দা ২২৯ জন। কলকাতায় ১৭৬ জনের দেহে সংক্রমণ ছড়িয়েছে।সব মিলিয়ে এখনও পর্যন্ত রাজ্যে মোট ১৪ লক্ষ ৯৩ হাজার ১১৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

শনিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে পরিসংখ্যান প্রকাশ করেছে সেই অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে মোট ৪ লক্ষ ১৭ হাজার ৬১১ জনকে টিকা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, চলতি বছরের ১৬ জানুয়ারি দেশ জুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছিল। ওই দিন থেকে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও তা চালু হয়। এখনও পর্যন্ত এটিই সর্বোচ্চ টিকাকরণ বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৫৫ হাজার ৩৪৮টি কোভিড টেস্ট হয়েছে। তবে নতুন সংক্রমণ কিছুটা নিম্নমুখী হলেও এর দৈনিক হার সামান্য বেড়ে হয়েছে ৩.৪৯ শতাংশ। যদিও সংক্রমণের মোট হার কমে দাঁড়িয়েছে ১০.৬৬ শতাংশে।

কোভিডের কারণে গত ২৪ ঘণ্টায় রাজ্যে মাত্র ৩২ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য দফতর।

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...