Friday, May 1, 2026

বিধান পরিষদ গঠনের প্রস্তুতি শুরু, ৮ জুলাই বিধানসভায় পেশ হবে বিল

Date:

Share post:

ল্যান্ড স্লাইড ভিক্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে তৃতীয়বার সরকার গঠনের পরেই ইস্তেহারের প্রতিশ্রুতি পালন করছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। অন্যান্য প্রতিশ্রুতি মতোই এবার বিধান পরিষদ গঠনের প্রস্তুতি শুরু হল। ৮ জুলাই বিধানসভায় পেশ হতে চলেছে বিধান পরিষদ (Bidhan Parishad Bill) বিল। সোমবার সর্বদলীয় বৈঠকের পর সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন রাজ্যের পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

সূত্রের খবর, বাজেট অধিবেশনের শুরুর মুখে রাজ্য বাজেট পেশের পরের দিনই এই গুরুত্বপূর্ণ বিল পেশ করা হবে। এদিন বিধানসভা অধিবেশনের পূর্ণাঙ্গ সূচিও ঘোষণা করেন পার্থ চট্টোপাধ্যায়।
সূচি:
রাজ্যপালের ভাষণ দিয়ে ২ জুলাই বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে।
দুপুর ২টো রাজ্যপালের ভাষণ। এরপর বিরতি।
তারপর ধন্যবাদ জ্ঞাপন।
পরে উপাধ্যক্ষ নির্বাচন।
৩ এবং ৪ জুলাই ছুটি।
৫ ও ৬ তারিখ ১১ টা থেকে দুপুর ২টো পর্যন্ত রাজ্যপালের ভাষণের উপর বিতর্ক।
এরপর ৭ তারিখ দুপুর দুটোয় বাজেট পেশ।
৮ তারিখ বিধান পরিষদ তৈরির প্রস্তাবে বিল পেশ।

আরও পড়ুন-বার কাউন্সিলকে তৃণমূলের অফিস বানানো হয়েছে, পাল্টা অভিযোগ চার সদস্যের

২০১১ সাল থেকেই বিধান পরিষদ গঠনের উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। এ নিয়ে দীর্ঘ আলাপ আলোচনাও হয়েছে। একুশে ক্ষমতায় ফেরার পরই বিধান পরিষদ গঠনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়েছিলেন, প্রথম বিধানসভা অধিবেশনেই এই বিল পেশ করা হবে। কথা রাখলেন মমতা। ১৭ মে মন্ত্রিসভার বৈঠকে বিধান পরিষদ গঠনের সিদ্ধান্ত পাশ হয়। এবার বিধানসভায় প্রস্তাব পাশ করা হবে।

সর্বদল বৈঠক নিয়ে পার্থ চট্টোপাধ্যায় বলেন, অধ্যক্ষ সর্বদল ডেকেছিলেন। বিজেপি পরিষদীয় দলের নেতারাও অংশ নিয়েছিলেন। “বিরোধী দলনেতা এলে খুশি হতাম। তিনি কেন এলেন না জানি না। যাঁদের নাম নেই তাদেরকে পাঠিয়েছিলেন।” পার্থ জানান, এদিনের বৈঠকে অধ্যক্ষ সবাইকে বিধানসভার রীতি নীতি নিয়ে জানিয়েছেন। অনেকেই নতুন। সবার সমর্থন চাওয়া হয়েছে।

 

Related articles

পনেরো দিনের মধ্যে দিতে হবে ১০ হাজার! হজযাত্রীদের উপর অতিরিক্ত আর্থিক বোঝা কেন্দ্রের

হজে অংশগ্রহণকারী প্রত্যেক পুণ্যার্থীকে (Hajj pilgrims) অতিরিক্ত ১০ হাজার টাকা জমা করা নির্দেশ কেন্দ্রের (Govt of India)। সংখ্যালঘু...

গণনার আগে বৈঠক অভিষেকের: শনিবার ভার্চুয়াল নির্দেশ প্রার্থী-এজেন্ট-কর্মীদের

নির্বাচনের প্রথম ধাপ থেকে বিজেপির পক্ষে কাজ করে সুবিধা পাইয়ে দিতে অভিযুক্ত নির্বাচন কমিশন। তৃণমূলের প্রার্থী থেকে কর্মীরা...

ভোট পরবর্তী প্রক্রিয়ায় ‘বেআইনি হস্তক্ষেপ’ বিজেপি প্রার্থী রূপার! অভিযোগ দায়ের লাভলির

বৃহস্পতিবার রাত থেকেই পোস্টাল ব্যালটে কারচুপি ও স্ট্রংরুমের নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)।...

IPL: ক্যাচ নিয়ে বিরাট বিতর্ক, বোর্ডের দ্বারস্থ হবে আরসিবি?

আইপিএলে(IPL) ক্যাচ বিতর্ক। রজত পতিদারের আউটকে ঘিরে আগুনে বিতর্কে নয়া মোড়।এই বিতর্কিত ক্যাচ নিয়ে আইপিএলের টেকনিক্যাল কমিটিতে অভিযোগ...