Friday, May 1, 2026

পেট্রোল- ডিজেল,গ্যাস, ওষুধের মূল্যবৃদ্ধি: প্রতিবাদে আরএসপি

Date:

Share post:

পেট্রোল ডিজেল (price hike petrol diesel) , গ্যাস (domestic cylinder), ওষুধ (price hike of medicines) সহ সহ দৈনন্দিন জীবনযাপনের প্রতিটি প্রয়োজনীয় সামগ্রীর দাম আকাশছোঁয়া । এই লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে মালদহ জেলা আরএসপি মালদহের রথবাড়ি বেহানি পেট্রোল পাম্পের সামনে বিক্ষোভ দেখালেন। বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছিলেন জেলা আরএসপি কমিটির সদস্যরা। এই বিক্ষোভ প্রদর্শনের উপস্থিত ছিলেন জেলা আরএসপি নেতা সর্বানন্দ পান্ডে সহ সংগঠনের অন্যান্য সদস্যরা। প্রায় এক ঘন্টা ধরে তাদের এই অবস্থান বিক্ষোভ প্রদর্শন চলে। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরএসপি নেতা সর্বানন্দ পান্ডে জানান যেভাবে কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার জিনিসপত্রের মূল্যবৃদ্ধি করছে। তাতে সমস্যায় পড়েছেন মধ্যবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া মানুষেরা। পশ্চিমবঙ্গে প্রায় ১০০ টাকা ছুঁই ছুঁই পেট্রোলের দাম। পেট্রোলের দাম বাড়ার সঙ্গে সঙ্গে অন্যান্য যানবাহনের ভাড়া বাড়ানো হচ্ছে। এর ফলে সমস্যায় পড়েছেন যানবাহনের মালিকেরাও। একদিকে রাজ্য সরকার অন্যদিকে কেন্দ্রীয় সরকার এই দুই সরকারের নীতির বিরুদ্ধে আজ তারা এই আন্দোলনে সামিল হয়েছেন। অবিলম্বে রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের উচিত মূল্যবৃদ্ধি সহ একাধিক জিনিসের দাম সঠিক করা।

Related articles

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের গেটের মুখে বসল গার্ডরেল, সাখাওয়াত মেমোরিয়ালে বাড়ল নিরাপত্তা

তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ ও স্ট্রংরুম বিতর্কের জেরে এবার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র (Khudiram anushilan kendra) ও সাখাওয়াত মেমোরিয়ালে গার্লস...

ফের বাড়ল অটো এলপিজির দাম, ভাড়া বৃদ্ধির আশঙ্কা আমজনতার 

বাণিজ্যিক গ্যাসের পর এবার বাড়ল অটো এলপিজির দামও (Auto LPG gas price hike)। শুক্রবার থেকে একধাক্কায় ৬ টাকা...

আজ ফের পোস্টাল ব্যালট মুভমেন্টের সম্ভাবনা, রাতের পর সকালেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে কুণাল

স্ট্রং রুমে কারচুপির অভিযোগে সরব তৃণমূল কংগ্রেস (TMC), বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালে ফের ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে গেলেন...

একধাক্কায় ৯৯৪ টাকা বাড়ল গ্যাসের দাম!

মে মাসের প্রথম দিনে একলাফে প্রায় হাজার টাকার কাছাকাছি বেড়ে গেল বাণিজ্যিক গ্যাসের দাম (commercial cylinder price hike)...