Sunday, May 3, 2026

ইউরো কাপে অঘটন,সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে ইউরো থেকে বিদায় নিল ফ্রান্স

Date:

Share post:

ইউরো কাপে(euro cup) অঘটন। সুইজারল্যান্ডের( Switzerland) কাছে টাইব্রেকারে হেরে ইউরো থেকে বিদায় নিল ফ্রান্স( france)। এদিন বিশ্বজয়ী ফ্রান্সের বিরুদ্ধে দুর্দান্ত লড়াইটা লড়ল আন্ডারডগ সুইজারল্যান্ড। শেষ অবধি পেনাল্টি শুট আউটে জয়ের হাসি হাসল সুইসরা।

ম‍্যাচের শুরুর দিকে ফ্রান্স দাপট দেখালেও, ম‍্যাচের ১৫ মিনিটের মাথায় গোল করে দেয় সুইজারল্যান্ড। সুইজ‍্যারল‍্যান্ডকে গোল করে এগিয়ে দেন হ্যারিস সেফেরোভিচ। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে সুইসরা।

আক্রমণ পাল্টা আক্রমণে শুরু হয় ম‍্যাচের দ্বিতীয়ার্ধ। ৫৫ মিনিটে পেনাল্ট পায় সুইজারল্যান্ড, কিন্তু রিকার্ডো রডরিগেজের স্পট কিক সেভ করেন হুগো লরিস। এরপরই ম‍্যাচে ফিরে আসেন এমবাপ্পে, গ্রিজম‍্যানরা। ম‍্যাচের ৫৭ মিনিটে গোল করে ফ্রান্সের হয়ে সমতা ফেরান বেঞ্জিমা। এরঠিক দু মিনিট পর দ্বিতীয় গোলটি করে ফ্রান্সকে ২-০ এগিয়ে দেন তিনি। ৭৫ মিনিটে ফ্রান্সের হয়ে তৃতীয় গোলটি করেন পল পগবা। এরপরই যেন আক্রমণে ঝাঁঝ বাড়ায় সুইজারল্যান্ড। ৮১ মিনিটে কেভিন এমবাবুর ক্রসে হেডে গোল করে সুইজারল্যান্ডের হয়ে ২-১ করেন হ্যারিস সেফেরোভিচ। আর ৯০ মিনিটের মাথায় গ্রানিট জাকার পাসে গোল করে সুইসদের হয়ে সমতা ফেরান মারিও গাভরানোভিচ। নির্ধারিত সময়ে খেলার ফলাফল না আসায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। এক্সট্রা টাইমে দুই দলই আক্রমণ করে। তবে ক্লান্ত শরীরে ও দুই গোলকিপারের বদান্যতায় খেলা গড়াল পেনাল্টি শুট আউটে। এবারের ইউরোতে এই প্রথমবার খেলা গড়াল পেনাল্টিতে।

শেষ অবধি পেনাল্টি শুট আউটে চুড়ান্ত পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপ্পে, তাঁর পেনাল্টি  সেভ করে দেন ইয়ান সোমার। আর এর জেরে ইউরো ২০২০ থেকে ছিটকে গেল বিশ্ব চ্যাম্পিয়নরা। শেষ আটে পৌঁছে গেল সুইসরা।

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...