Thursday, May 14, 2026

পুরনো ভাড়ায় রাস্তায় বাস নামাতে নারাজ বেসরকারি বাস মালিকরা

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১ জুলাই থেকে রাস্তায় বেসরকারি বাস চালানোর ছাড়পত্র দিয়েছেন। কিন্তু পুরনো ভাড়ায় আর বাস চালাতে নারাজ বেসরকারি বাস মালিকরা। মুখ্যমন্ত্রী তাঁর ঘোষণায় জানিয়েছেন, শহর কলকাতায় ৫০ শতাংশ যাত্রী নিয়ে বেসরকারি বাস চালানো যাবে। কিন্তু আগের ভাড়ায় আর বাস চালানো সম্ভব হবে না বলেই জানিয়েছে বাস মালিকদের সংগঠন জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেট।
লকডাউনের প্রথম দিকে ২০২০এর মার্চ থেকেই বাস ভাড়া বাড়ানোর দাবিতে রাজ্য সরকারের কাছে দাবি জানিয়েছিলেন বেসরকারি বাস মালিকরা। তাঁদের দাবি মেনে একটি কমিটিও গড়া হয়েছিল। শেষ পর্যন্ত সেই কমিটিও ভাড়া বৃদ্ধি নিয়ে কোনও সিদ্ধান্তই নিতে পারেনি।
ভাড়া না বাড়ালে এবার আর তাঁরা বাস রাস্তায় নামাতে চাইছেন না। জয়েন্ট কাউন্সিল অব বাস সিন্ডিকেটের অধীনে রাজ্য জুড়ে ৪২ হাজার বেসরকারি বাস চলে। কলকাতা ও শহরতলি এলাকা থেকে রোজ প্রায় সাড়ে সাত হাজার বেসরকারি বাস চলাচল করে। সরকারি বিধিনিষেধের কারণেই এই বাস পরিষেবা বন্ধ। জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে তাঁরা যে বাস রাস্তায় নামাবেন না, সেই সিদ্ধান্তে অটল বাস মালিকরা। সিন্ডিকেটের নেতা তপন বন্দ্যোপাধ্যায় বলেছেন, বাস নামাতে হবে পুরনো ভাড়ায়, তাও আবার ৫০ শতাংশ যাত্রী নিয়ে! এমনিতেই বেসরকারি বাস পরিষেবা কোমায় চলে গিয়েছে। এখন যদি বাস ভাড়া বাড়ানো না হয়, তাহলে আমাদের পক্ষে বাস চালানো সম্ভব নয়।
গত বছর ডিজেলের লিটার ছিল ৬৮ টাকা। এখন তা বেড়ে হয়েছে ৯৩ টাকা। পাশাপাশি বাস চালাতে যে পরিকাঠামো প্রয়োজন, তার ব্যবস্থাও করতে হয় বাস মালিকদেরই।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...