Thursday, May 14, 2026

ভোট পরবর্তী হিংসা মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট হাইকোর্টে

Date:

Share post:

রাজ্যে ভোট পরবর্তী হিংসা মামলার শুনানিতে বুধবার হাইকোর্টের পাঁচ বিচারপতির বৃহত্তর বেঞ্চে রিপোর্ট পেশ করেছে NHRC বা জাতীয় মানবাধিকার কমিশন৷

বৃহত্তর বেঞ্চের নির্দেশেই কিছুদিন আগে NHRC একটি দল গঠন করে এবং সেই দলটি রাজ্যের বিভিন্ন ‘হিংসা কবলিত’ এলাকা পরিদর্শন করবে বলে জানানো হয়৷ গত কয়েকদিন ধরে প্রাক্তন আইবি প্রধান রাজীব জৈনের নেতৃত্বাধীন NHRC-এর ওই দলটি রাজ্যের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন৷ বৃহত্তর বেঞ্চের নির্দেশ ছিলো ৩০ জুন আদালতে রিপোর্ট পেশ করতে হবে৷ সেই নির্দেশ অনুসারেই এদিন NHRC-এর তরফে রিপোর্ট পেশ করা হয়৷

রাজ্যের তরফে অ্যাডভোকেট-জেনারেল কিশোর দত্ত এদিন আদালতে জানান, বেঞ্চের নির্দেশ মেনে রাজ্য সরকার এবং রাজ্য মানবাধিকার কমিশন
NHRC-এর দলকে সব ধরনের সাহায্য করেছে৷

জাতীয় মানবাধিকার কমিশনের আইনজীবী জানান, হিংসার ঘটনা ঘটেছে রাজ্যের এমন ১৬৮টি এলাকা এই কমিটি পরিদর্শন করেছে এবং স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছে৷
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানিয়েছেন,
জাতীয় মানবাধিকার কমিশনের পেশ করা রিপোর্টটি অন্তর্বর্তীকালীন এবং গোপনীয়। এই রিপোর্ট কোনও পক্ষকেই দেওয়া হবেনা৷

 

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...