Sunday, April 26, 2026

আফগানিস্তানে ভারতীয়দের অপহরণের ষড়যন্ত্র, সতর্কবার্তা জারি করল কাবুল দূতাবাস

Date:

Share post:

প্রায় দুই দশক ধরে চলা সন্ত্রাসবিরোধী লড়াইয়ে দাড়ি টেনে এবার আফগানিস্তান(Afghanistan) থেকে নিজেদের গুটিয়ে নিচ্ছে আমেরিকা(America)। মার্কিন ফৌজের(US Army) অবর্তমানে আফগানিস্তানের শাসনভার উঠতে চলেছে ফের তালিবানের(taliban) হাতেই। এই পরিস্থিতিতে আফগানিস্তানের থাকা ভারতীয় নাগরিকদের(Indian citizen) উদ্দেশে সতর্কবার্তা জারি করল নয়াদিল্লি। মঙ্গলবার ভারতীয় দূতাবাসে তরফে এক সতর্কবার্তা জারি করে বলা হয়েছে, আফগানিস্থানে থাকা ভারতীয় নাগরিকদের অপহরণ করা হতে পারে। ফলে তারা যেন সতর্ক থাকেন।

আরও পড়ুন:ওয়েম্বলি স্টেডিয়ামে বসে ইংল‍্যান্ড বনাম জার্মানির ম‍্যাচ দেখলেন পন্থ

দূতাবাসে তরফে জারি করা ওই সতর্কবার্তায় স্পষ্টভাবে লেখা হয়েছে, “আফগানিস্তানের বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে জঙ্গি সংগঠনগুলি। তাদের নিশানায় রয়েছে সেনাবাহিনী, সরকারি দফতর ও সাধারণ মানুষ। এসব ঘটনা থেকে ভারতীয় নাগরিকরা ছাড় পাবেন বলে ভাবার কোনও কারণ নেই। বিশেষ করে অপহরণের ভয় রয়েছে। তাই সে দেশে কর্মরত বা ঘুরতে যাওয়া ভারতীয় নাগরিকদের অত্যন্ত সতর্ক থাকতে হবে।” একইসঙ্গে জানানো হয়েছে আফগানিস্থানে কোনরকম অপ্রয়োজনীয়’ সফর না করার জন্য। যদি কেউ সফরে আসেন সে ক্ষেত্রে সেনা চৌকি ও মিলিটারি কনভয় থেকে দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

 

Related articles

ডায়মন্ড হারবারের তৃণমূলের বাইক মিছিল নিয়ে নির্বাচন কমিশন-বিজেপিকে নিশানা তৃণমূলের! নেওয়া হবে ব্যবস্থাও

ডায়মন্ড হারবারের তৃণমূলের(TMC) বাইক মিছিল থেকে স্লোগান নিয়ে এবার বিজেপি(BJP) এবং নির্বাচন কমিশনকে (EC) তৃণমূল ভবন থেকে নিশানা...

বিজেপি প্রার্থী ‘চাল চোর গোপাল’! মোক্ষম খোঁচা অভিষেকের

এবারের বিধানসভা নির্বাচনের (Assembly Election) প্রচারের জন্য হাতে মাত্র আর ২৪ ঘণ্টা সময়। রবিবার তাই প্রচারের ঝড় বাংলা...

মুখ্যমন্ত্রীর বাড়ি অভিযানে ধুন্ধুমার: মনিপুরে নতুন করে অশান্তি, আহত ৩০ বিক্ষোভকারী

পাহাড়ের পরে এবার সমতলেও যুদ্ধ পরিস্থিতি মনিপুরে। প্রায় ২০ দিন ধরে দুটি নিরীহ শিশুর মৃত্যুর বিচার চেয়ে শান্তিপূর্ণ...

‘অসুস্থ’ লোক: হোয়াইট হাউসের হামলার পর বললেন ট্রাম্প, ইরান-যোগের আশঙ্কা!

হোয়াইট হাউসের নৈশভোজে বন্দুকবাজের হামলা নিয়ে চিন্তিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ইতিমধ্যে সেই বন্দুকবাজকে গ্রেফতার করা...