Wednesday, June 24, 2026

আবার! মা উড়ালপুলে চিনা মাঞ্জায় দুর্ঘটনা, স্কুটার থেকে ছিটকে পড়লেন দম্পতি

Date:

Share post:

ফের চিনা মাঞ্জার (Chaina Yarn) জেরে দুর্ঘটনা (Accident)। ঘটনাস্থল সেই মা উড়ালপুল (Maa Flyover)। আজ, বৃহস্পতিবার সকালে স্কুটার চেপে দমদম থেকে জোকার দিকে যাওয়ার সময় চিনা মাঞ্জায় আটকে ছিটকে পড়েন এক দম্পতি। তাঁদের মধ্যে একজনের মাস্ক ছিঁড়ে কেটে গিয়েছে মুখও। গুরুতর আহত দম্পতিকে স্থানীয় এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

মা উড়ালপুলে চিনা মাঞ্জার জেরে দুর্ঘটনা এই প্রথম নয়। এর আগে বহুবার চিনা মাঞ্জার কবলে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছে এই উড়ালপুলে। প্রশাসনের তরফেও নজরদারি চালানো হয়েছে। বাজারে চিনা মাঞ্জা নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও চিনা মাঞ্জায় ঘুড়ি ওড়ানো কমেনি। ফলস্বরূপ, আরও একটি দুর্ঘটনার সাক্ষী রইলো মা উড়ালপুল।

 

 

 

 

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...