Monday, March 16, 2026

শনিবার থেকে তিন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লাল সর্তকতা জারি

Date:

Share post:

ফের একটি গভীর নিম্নচাপ (depression) অক্ষরেখার সৃষ্টি হয়েছে। আর সেটি বিস্তৃত হয়েছে উত্তর প্রদেশ (from Uttar Pradesh to Assam) থেকে অসম পর্যন্ত। এই অক্ষরেখার মধ্যবর্তী পর্যায়ে রয়েছে বিহার ও উত্তরবঙ্গ। এর প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। আর এই সক্রিয় মৌসুমী বায়ুর (monsoon season) প্রভাবে বাংলায় বৃষ্টি হচ্ছে এবং হবে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। শুক্রবার ও শনিবার লাল সর্তকতা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলায়। অতি ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে দার্জিলিং ও কালিম্পঙেও।

 

পাশাপাশি বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। তারমধ্যে বীরভূম, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলিতে শুক্র ও শনিবার বৃষ্টির পরিমাণ বাড়বে।

পাশাপাশি কলকাতাতেও বৃষ্টি হবে। প্রবল বর্ষণের পূর্বাভাস না থাকলেও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতেই পারে। সারাদিন আকাশ মেঘলা থাকবে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে মহানগরবাসীর রেহাই নেই বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে।

 

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...