Friday, May 15, 2026

ভিখারির ছদ্মবেশেও শেষ রক্ষা হল না, জালে ভাঙড়ে জোড়া খুনে অভিযুক্ত নেপ্তাউদ্দিন

Date:

Share post:

জোড়া খুন করে ভিখারির ছদ্মবেশ নিয়েছিল অভিযুক্ত। কোনও জায়গায় লুকিয়ে থাকেনি বরং খোলা রাস্তায় বসে ভিক্ষা করছিল জোড়া খুনের অভিযুক্ত নেপ্তাউদ্দিন খান।

উল্লেখ্য, গত ২৬ জুন ভাঙড়ে এই জোড়া খুনের ঘটনা ঘটে। অভিযুক্ত নেপ্তাউদ্দিন খান সাট্টা কারবারি। অভিযোগ, সাট্টায় জিতে টাকা চাওয়ায় ফোন করে ডেকে নিয়ে গিয়ে শ্যালক লাল্টু মোল্লাকে কুপিয়ে খুন করে নেপ্তাউদ্দিন। তাকে খুন করতে দেখে তার ভাইপো রবিউল ইসলাম। অপরাধের সাক্ষীকেও খুন করে বলে অভিযোগ। অবশেষে ৬ দিনের মাথায় উত্তর কলকাতার টালা থেকে গ্রেফতার হল শ্যালক এবং ভাইপো খুনের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত নেপ্তাউদ্দিন খান।

আরও পড়ুন-রাইটার্স-এ আইনমন্ত্রীর ঘরে দুঃসাহসিক চুরি, হদিশ নেই ২টি কম্পিউটারের

পুলিশের দাবি, খুনের পর মহিলাদের পোশাক পরে গা ঢাকা দেয় নেপ্তাউদ্দিন। পরে পালিয়ে যায় একালা ছেড়ে। মোবাইল সঙ্গে নিয়ে না যাওয়ায় মোবাইলের টাওয়ার ধরে তার হদিশ মেলার কাজটা করা যায়নি। সেখান থেকে পালিয়ে এসে ভিখারির ছদ্মবেশ ধরে। পরে পুলিশ সূত্র মারফত জানতে পারে ভিখারির ছদ্মবেশ নিয়েছে নেপ্তাউদ্দিন। শেষ পর্যন্ত শুক্রবার টালা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ভাঙড়ের কাশীপুর থানার পুলিশ। এর আগে নেপ্তাউদ্দিনের স্ত্রীকে গ্রেফতার করা হয়েছিল। জানা গিয়েছে, আজ, শনিবার নেপ্তাউদ্দিনকে আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আর্জি জানাবে পুলিশ।

 

Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...