Tuesday, March 31, 2026

গায়ের রং নিয়ে কুৎসিত মন্তব্য, লালবাজারে অভিযোগ অভিনেত্রী শ্রুতির

Date:

Share post:

গায়ের রং নিয়ে কুৎসিত ও অশালীন মন্তব্যের শিকার হলেন বাংলা মেগা সিরিয়ালের অভিনেত্রী শ্রুতি দাস (actress Shruti das)। গত বৃহস্পতিবার লালবাজারে (Lalbazar) তিনি এ নিয়ে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে বলা হয়েছে, ২০১৯ সাল থেকে তাঁকে নিয়ে এ জাতীয় কুরুচিকর মন্তব্য করা হচ্ছে। শ্রুতির অভিযোগ, নানা জনে তাঁর সম্বন্ধে অশালীন মন্তব্য করছেন। আর এই বিষয়টি আজকের নয়। যেদিন থেকে তিনি ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছেন, সেদিন থেকেই এই লাগাতার কুৎসা চলছে। তবে শ্রুতি বলেছেন, ‘ আমি একা নই যাকে এই ধরনের মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে। আমাদের গায়ের রঙ আমাদের হাতে নেই। কোথাও কোনও আইনে লেখা নেই, মুখ্য চরিত্রকে সবসময় ফর্সা হতে হবে। যিনি চরিত্রায়ণ করেন, তিনি ভেবেচিন্তেই ঠিক করেন। এটা সকল দর্শকের বোধগম্য হয় না, তবে তা তাঁদের ব্যক্তিগত সমস্যা। এখন সেই ব্যক্তিগত সমস্যা বা রাগগুলো বের করার জায়গা হয়েছে সোশ্যাল মিডিয়া। কিন্তু সেখানে কুরুচিকর মন্তব্য মেনে নেওয়া যায় না। যেখানে আমরা মা কালী, কৃষ্ণকে পুজো করছি, সেখানে একটি কালো মেয়েকে মুখ্যচরিত্রে মেনে নিতে পারছি না। আমি একটাই জিনিস চাই, আগামী ১০ বছর পর আমার মতো কেউ যখন নায়িকা বা অভিনেত্রী হয়ে আসবেন, তখন তাঁকে যেন এই সমস্যার সম্মুখীন না হতে হয়।“

Related articles

বিধানসভা ভোটের আগে প্রশাসনিক রদবদল, কমিশনের বিরুদ্ধে মামলা খারিজ কলকাতা হাইকোর্টে  

বাংলায় নির্বাচনের (WB Assembly Election) দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকেই প্রশাসনিক স্তরে ইচ্ছে মতো একের পর এক রদবদল...

বিহারে মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত ৮ মহিলা, জখম বহু

বিহারের নালন্দায়( Nalanda Shitala Temple) শীতলা মন্দিরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ৮ পুণ্যার্থীর। মঙ্গলবারের এই ঘটনায় গুরুতর জখম...

গ্যাং ওয়ারে রক্তাক্ত হাইতি! গুলি ও বোমাবাজিতে মৃত ৭০, আহত ৩০

গ্যাং ওয়ারে হাইতিতে (Haiti Violence) বয়ে গেল রক্তপ্লাবন। সোমবার ‘গ্রান গ্রিফ’ (Gran Grif Gang) গ্যাংয়ের সদস্যরা আর্তিবোনাইটের বাড়ি...

ভূমিধসে যান চলাচল ব্যাহত জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে

ভারী বৃষ্টিপাতের ফলে জম্মু-শ্রীনগর (Jammu Kashmir) জাতীয় সড়কে ধস। রামবান জেলার মেহর এলাকায় ভূমিধসের (Landslide) কারণে রাস্তা সম্পূর্ণ...