Saturday, June 27, 2026

ফিরছে রঞ্জি ট্রফি, ২০২১-২২ ঘরোয়া মরশুমের সূচি ঘোষণা করল বিসিসিআই

Date:

Share post:

আবারও ফিরছে ঐতিহ্যশালী রঞ্জি ট্রফি( ranji trophy)। শনিবার এমনটাই জানান হল বিসিসিআইয়ের( bcci) পক্ষ থেকে। গত বছর করোনার ( corona) কারণে বাতিল করে দেওয়া হয়েছিল রঞ্জি ট্রফি। তবে চলতি বছর আবারও ফিরছে এই টুর্নামেন্ট। এরপাশাপাশি বয়সভিত্তিক টুর্নামেন্টগুলিও আয়োজন করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে রঞ্জি ট্রফি ফিরলেও, হচ্ছে না দলীপ ট্রফি এবং ইরানি ট্রফি। পুরুষ ও মহিলা ক্রিকেটের সমস্ত টুর্নামেন্ট মিলিয়ে মোট ২১২৭টি ম্যাচ খেলা হবে। আগামী ২১ সেপ্টেম্বর থেকে সিনিয়র উইমেন্স ওয়ানডে লিগের মাধ্যমে ঘরোয়া মরশুম শুরু হবে।

সৈয়দ মুস্তাক আলি ট্রফি থেকে শুরু হবে পুরুষদের মরশুম। যা চলতি বছরে ২০ অক্টোবর থেকে শুরু হবে। মুস্তাক আলি ট্রফির পর শুরু হবে  রঞ্জি ট্রফি। আগামী ১৬ নভেম্বর থেকে তিন মাস ধরে চলবে এই টুর্নামেন্ট। যা শেষ হবে ১৯ ফেব্রুয়ারি ২০২২ সালে। এরপর শুরু হবে বিজয় হাজারে ট্রফি।

কোভিড বিধি মেনে সুষ্ঠুভাবে ঘরোয়া মরসুম শেষ করার ব্যাপারে আত্মবিশ্বাসী বোর্ডের কর্তারা।

আরও পড়ুন:কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে জয় দিয়ে মাঠ ছাড়তে মরিয়া মেসিরা

 

Related articles

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...

ফের ভারতের আসতে পারেন মোদির ‘বন্ধু’ ট্রাম্প

আগামী ২০২৭ সালের শুরুতেই দ্বিপাক্ষিক সফরে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (American President Donald Trump)। শনিবার...

কুণাল-কল্যাণ-মহুয়াদের নীতিগত অবস্থানকে কুর্নিশ জহর সরকারের

দলের বিরুদ্ধে অভিযোগ জানিয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ পদ ছাড়ছিলেন প্রাক্তন আমলা জহর সরকার (Jawhar Sarkar)। এবার বিধানসভা নির্বাচনের...

জন্মদিনে রুক্মিণীর জন্য কী বিশেষ বার্তা ‘বাইক অ্যাম্বুল্যান্স দাদা’র!

অভিনেত্রী রুক্মিণী মৈত্রর (Rukmini Maitra) জন্মদিনে সকাল থেকেই অনুগামীদের শুভেচ্ছা বার্তাই ভরে উঠে সোশ্যাল মিডিয়া (Social Media)। তবে...