Thursday, May 14, 2026

ভস্মীভূত সোনারপুর বিধায়কের মঞ্চ, তবুও দায়িত্ব পালন করলেন লাভলি

Date:

Share post:

অনুষ্ঠান শুরুর আগেই আগুনে ভস্মীভূত সোনারপুর বিধায়কের মঞ্চ। রবিবার সকালে সোনারপুরে একটি খাদ্য বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল লাভলি মৈত্র। কিন্তু শনিবার গভীর রাতেই মঞ্চে আগুন লেগে যায়। এইনিয়ে শাসক দল ও বিরোধী দলের মধ্য শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও মঞ্চ পুড়ে ছাই হয়ে গেলেও কর্তব্য অনড় লাভলি। পরিকল্পিত অনুষ্ঠান বানচাল হলেও,  দুঃস্থ শিশুদের সাহায্য থেকে পিছপা হননি বিধায়ক। পোড়া মঞ্চের পাশে দাঁড়িয়েই খাদ্য-বস্ত্র বিতরণ করছেন তিনি।

পুলিশ সূত্রের খবর, রবিরাব সকাল ১০টা নাগাদ সোনারপুরের ব্লু স্কাই মাঠে অনুষ্ঠান হওয়ার কথা ছিল। অনুষ্ঠানের জন্য মঞ্চ বেঁধেছিলেন স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। কিন্তু মঞ্চে আগুনের লেলিহান শিখা দেখতে পান  পুলিশের টহলদারি ভ্যানের। এরপর তাঁদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় মঞ্চ। তৃণমূলের দাবি, রাতের অন্ধকারে বিজেপি-র লোকেরাই লাভলির অনুষ্ঠান মঞ্চে আগুন লাগিয়ে দেয়। যদিও এই অভিযোগ অস্বীকার করে বিজেপি-র পাল্টা দাবি, এটি শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল। অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ।

স্থানীয় তৃণমূলে নেতৃত্বের দাবি, অনুষ্ঠান বানচাল করতেই পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। এপ্রসঙ্গে বিধায়ক লাভলি মৈত্র বলেন,  “কারা করেছে, পুলিশ খুঁজে বার করবে। আমার প্রশাসনের ওপর ভরসা আছে। আমি এখানে আসার পর অনেকের অপকর্ম করতে সমস্যা হচ্ছে। সেই কারণেই এই ঘটনা। তবে পুলিশ তাদের খুঁজে বার করবে।”

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...