Friday, May 15, 2026

টিটাগড়ে তৃণমূল কর্মীদের লক্ষ্য করে বোমা, জখম ২

Date:

Share post:

বেলঘরিয়ার পর এবার উত্তপ্ত টিটাগড় (Titagarh)। ফের তৃণমূল কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, রবিবার রাতে টিটাগড়ের পুরানি বাজার এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে শাসক দলের কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়ে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। বোমা ফেটে জখম হন এক তৃণমূল কর্মীর মা ও এক পথচারী। গোটা ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।ইতিমধ্যেই শাসক দলের তরফে টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের সন্ধান পাওয়ার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

স্থানীয় তৃণমূল কর্মীর অভিযোগ, রবিবার রাতে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের দলীয় কার্যালয়ে বসে ছিলেন কয়েকজন কর্মী। ওইসময় বাইকে এসে আচমকা বোমাবাজি চালাতে থাকে কিছু দুষ্কৃতী। দলীয় কর্মীদের লক্ষ্য করে বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। বোমার আঘাতে গুরুতর জখম হন এক তৃণমূল কর্মীর মা ও এক পথচারী। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খড়দহ ও টিটাগড় থানার পুলাশ। কিন্তু ততক্ষণে সেখান থেকে পালিয়ে যায় দুষ্কৃতীরা।

Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...