Thursday, May 14, 2026

বড়সড় দুর্ঘটনা, বর্ধমান স্টেশনের কাছে লাইনচ্যুত রাধিকাপুর এক্সপ্রেস

Date:

Share post:

স্টেশনে ঢোকার মুখে লাইনচ্যুত হল আপ রাধিকাপুর এক্সপ্রেস(radhikapur express)। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমান স্টেশনের(Burdwan station) কাছে। ৪ নম্বর প্লাটফর্মে ঢোকার সময় তীব্র ঝাঁকুনি পরই লাইনচ্যুত হয় ট্রেনটি। যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:‘#Resign DilipGhosh’, ফেসবুকে ফের বিস্ফোরক তথাগত রায়

রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এদিন সকালে স্টেশনে ঢোকার মুখে হঠাৎই দুর্ঘটনার ঘটনা ঘটে। যদিও এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া নেই। এ ঘটনার ফলে ট্রেন চলাচলেও কোনরকম ব্যাঘাত ঘটেনি। স্টেশনে ঢোকার সময় ট্রেনের গতি কম থাকার কারণে বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। অন্যদিকে ট্রেনের এক যাত্রী বলেন, ‘হঠাৎই ব্যাপক আওয়াজের সঙ্গে তীব্র ঝাঁকুনি অনুভব করি আমরা। পরে বুঝতে পারি দুর্ঘটনা ঘটেছে।’

 

Related articles

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...

কলকাতায় পথচলা শুরু ‘লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি’র, পঙ্কজ মল্লিকের বাড়িতে নতুন সাংস্কৃতিক কেন্দ্র ও ক্যাফে 

কলকাতার সাংস্কৃতিক পরিসরে যোগ হল নতুন ঠিকানা। ১১ মে, ২০২৬ শহরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল "লেজেন্ড অ্যান্ড লেগ্যাসি"...