Sunday, May 10, 2026

দেশে করোনায় দৈনিক সংক্রমণ ৩ মাস পর নামলো ৪০ হাজারের তলায়

Date:

Share post:

প্রায় মাসতিনেক পর দেশে করোনায় দৈনিক সংক্রমণের সংখ্যা নেমেছে ৪০ হাজারের তলায়। গত ২৪ ঘণ্টায় কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও৷

সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক দৈনিক পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৯,৭৯৬ জন। রবিবার এই সংখ্যা ছিলো ৪৩, ০৭১ জন। শনিবারের সংখ্যা ছিলো ৪৪, ১১১ জন। শুক্রবারের পরিসংখ্যানে আক্রান্তের সংখ্যা ছিলো, ৪৬, ৬১৭ জন৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের এদিনের পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩,০৫,৮৫ ২২৯।
সোমবারের পরিসংখ্যান জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৭২৩ জনের।রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, মৃতের সংখ্যা ছিলো ৯৫৫। এখনও পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ২০০৫ জনের৷ গত ২৪ ঘণ্টায় দেশে করোনা জয়ী হয়ে সুস্থ ৪২, ৩৫২ জন৷ এখনও পর্যন্ত দেশে করোনা- জয় করে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৭ লক্ষ ৪৩০ জন।

Related articles

কবিগুরুর চরণে প্রণাম, শ্যামাপ্রসাদের বাসভবনে শ্রদ্ধা; প্রথম দিনেই আবেগে-কর্তব্যে মুখ্যমন্ত্রী শুভেন্দু 

শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অগণিত মানুষের উপস্থিতিতে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন শুভেন্দু অধিকারী। দায়িত্বভার গ্রহণ করার...

অভিজ্ঞতায় আস্থা, নেতৃত্বে নারী শক্তি! বিধানসভায় বিরোধী দলনেতা শোভনদেব, ডেপুটি অসীমা-নয়না

বিধানসভায় প্রধান বিরোধী শক্তি হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে বড়সড় সাংগঠনিক রদবদল ঘটাল তৃণমূল কংগ্রেস। অভিজ্ঞতার ওপর...

শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া! ড্র করে লিগ টেবিলের দু’নম্বরেই বাগান 

মোহনবাগান    ১          এফসি গোয়া  ১ (ম্যাকলারেন)                 (রনি) ম্যাচটা জিতলে শীর্ষে উঠে আসার সুযোগ ছিল। কিন্তু জেমি ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েও...

কলকাতায় আমির খানের ‘সিক্রেট’ ভিজিট 

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আলাদাই আমেজ গোটা শহরে, ওদিকে বাংলার রাজনৈতিক ইতিহাসের পালাবদল। এর মাঝেই কলকাতায় পা রাখলেন বলিউডের...