Tuesday, June 16, 2026

মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি বার্জ! ১১ জনকে উদ্ধার ভারতীয় প্রশাসনের

Date:

Share post:

বজবজে মাঝ মুড়িগঙ্গায় ডুবল বাংলাদেশি পণ্যবাহী জাহাজ (Muri Ganga Accident)। দুর্ঘটনাগ্রস্ত জাহাজটির নাম ‘এমভি তামজিদ নাসির’। বুধবার বিকেলে আচকাই যান্ত্রিক গোলযোগ শুরু হয়। ঘোড়ামারার কাছে আচমকা ফাটল দেখা যায় ওই বার্জে। মুহূর্তের মধ্যে তাতে জল ঢুকতে শুরু করে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় সাগর থানার পুলিশ। তাঁরাই উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। আরও পড়ুন: ফের SIR আতঙ্কে মৃত ৪! ইটাহারে দেহ নিয়ে উত্তেজনা

বজবজ থেকে ছাই বোঝাই করে বাংলাদেশের দিকে যাচ্ছিল পণ্যবাহী জাহাজটি। হঠাৎ করেই বার্জটির মাঝ বরাবর বড় ফাটল দেখা দেয়। প্রবল বেগে জল ঢুকতে শুরু করলে তলিয়ে যেতে থাকে বার্জটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সাগর থানার পুলিশ ও স্থানীয় প্রশাসন। তাঁরাই ডুবন্ত বার্জ থেকে ১১ জন কর্মীকে নিরাপদে উদ্ধার করে আনে। কর্মীদের মধ্যে ১০ জন বাংলাদেশি ও ১ জন ভারতীয় নাগরিক। প্রাথমিক চিকিৎসার পরে বাংলাদেশি নাগরিকদের ওপারে ফেরত পাঠানো হয়েছে। তবে নদীর জলে প্রচুর পরিমানে ছাই মিশে যাওয়াতে জলদূষণের আশঙ্কা করছেন পরিবেশবিদরা।

Related articles

হাবড়া স্টেশনে বুলডোজার অ্যাকশন, গুঁড়িয়ে দেওয়া হল বামেদের পার্টি অফিসও

হকার উচ্ছেদে (Hawker Eviction) এবার কেন্দ্রের অধীনস্থ রেলের টার্গেট উত্তর ২৪ পরগনার হাবড়া স্টেশন (Habra Station)সংলগ্ন এলাকা। গভীর...

তৃণমূল আর ‘গদ্দার দল’-এর পার্থক্য খুঁজে সরব ডেরেক

লোরসভায় তৃণমূলে ভাঙন ধরিয়ে কাকলি ঘোষদস্তিদারের নেতৃত্বে ২০জনের কাছাকাছি সাংসদ যোগ দিয়েছেন NCPI-তে। সেই দল না কি এনডিএ...

মোদির ‘মালিক’ আদানিকে চোখ রাঙালে মূল্য চোকাতেই হবে, বিষোদ্গার কংগ্রেসের

আদানিকে চোখ রাঙাবে, কার সাধ্যি! সে শত্রু হোক বা বন্ধু... আদানির (Goutom Adani) দিকে চোখ তুলে তাকালে, তাঁকে...

মাটি চুরির অভিযোগ! অভিষেকের বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR

'মাটি চুরি'র অভিযোগ! এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় FIR দায়ের...