Thursday, May 14, 2026

পাক মোকাবিলায় নামার আগে করোনা ভাইরাসে আক্রান্ত ইংল্যান্ড দলের সাত সদস্য

Date:

Share post:

পাকিস্তানের বিরুদ্ধে ওয়ান ডে মোকাবিলায় নামার আগে করোনা ভাইরাসে আক্রান্ত হলেন ইংল্যান্ড দলের সাত জন সদস্য। তার মধ্যে তিন জন ক্রিকেটার ও চার জন টিম ম্যানজমেন্টের সদস্য বলে জানানো হয়েছে। কোভিড ১৯ আক্রান্ত ক্রিকেটারদের নাম ঘোষণা করা না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইংল্যান্ড অধিনায়ক ইয়ম মর্গ্যান তাঁদের মধ্যে অন্যতম। সম্প্রতি ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলেছে ইংল্যান্ড ক্রিকেট দল। গত ৪ জুলাই ব্রিস্টল কাউন্টি গ্রাউন্ডে দুই দলের মধ্যে শেষ ওয়ান ডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল।

নিয়ম মেনে গত সোমবার অর্থাৎ ৫ জুলাই ওই ইংল্যান্ড ওয়ান ডে দলের প্রতি সদস্যের কোভিড ১৯ টেস্ট করা হয়েছে। দলের সাত জন সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়েছে।
করোনা ভাইরাসে আক্রান্ত ইংল্যান্ড ক্রিকেট দলের সাত সদস্যের শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাঁদের সেলফ আইসোলেশনে পাঠানো হয়েছে।

 

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...