Monday, June 15, 2026

করোনা রিপোর্ট নেগেটিভ থাকলেই যেতে পারবেন কঙ্কালীতলা, তারাপীঠ ও শান্তিনিকেতন

Date:

Share post:

করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসতেই শুরু হয়েছে পর্যটকদের আনাগোণা। কিন্তু তৃতীয় ঢেউ-য়ের আশঙ্কায় রয়েছে প্রশাসন। তাই সংক্রমণ যাতে না ছড়ায় তাই কড়া পদক্ষেপ নিয়েছে বীরভূম জেলা প্রশাসন। তারাপীঠ, কঙ্কালীতলা এবং শান্তিনিকেতনে যেতে হলেই এবার থেকে কোভিড পরীক্ষা বাধ্যতামূলক করল তারা। সংক্রমণ ধরা পড়লেই থাকতে হবে কোয়ারেন্টাইনে। আজ থেকেই এই নিয়ম কার্যকর হবে বলে জানিয়েছে প্রশাসন কর্তৃপক্ষ।

ইতিমধ্যেই কোভিড টেস্টের জন্য ৬টি কিয়স্ক পয়েন্ট তৈরি করা হচ্ছে। এর মধ্যে রামপুরহাট মহকুমায় তিনটি পয়েন্টে কোভিড পরীক্ষা করা হবে। রিপোর্ট পজিটিভ হলে আইসোলেশনে পাঠান হবে। কোভিড টেস্টের পাশাপাশি টিকাকরণ সংক্রান্ত তথ্য যাচাই করা হবে।

শান্তিনিকেতনে এই কিয়স্ক করা হয়েছে কাশীপুর বাইপাস এবং জামবুনি টোল ট্যাক্স পয়েন্টে। কঙ্কালীতলার জন্য কিয়স্ক করা হয়েছে মন্দির সংলগ্ন এলাকায়। অন্যদিকে, তারাপীঠ যেতে চাওয়া পর্যটকদের কোভিড পরীক্ষা করার জন্য কিয়স্ক করা হয়েছে ফুলিরডাঙা বাস টার্মিনাসে। এছাড়াও কিয়স্ক করা হয়েছে আতলা মোড় ও বালিয়া মোড়ে।

Related articles

ইডি দফতরে অভিষেক: সময়ের আগেই জিজ্ঞাসাবাদে সহযোগিতায় উপস্থিত

শিক্ষার নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যের শিক্ষক নিয়োগের যে দুর্নীতি প্রকাশ্যে এসেছে সেই মামলায়...

পাক বধে গুরুত্বপূর্ণ ভূমিকা রিচার, বঙ্গ কন্যাকে নিয়ে কী বললেন হরমনপ্রীত?

চির প্রতিপক্ষ পাকিস্তানকে হারিয়ে জয় দিয়েই টি২০ বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারতীয় মহিলা দল। ভারতের দেওয়া ১৭১ রানের...

PMKVY-তে ৯৪ শতাংশ অ্যাকাউন্ট ভুয়ো! মোদির প্রশিক্ষণের পর্দাফাঁস CAG রিপোর্টে

রাজনীতি আর দল ভাঙাভাঙির খেলায় কার্যত উন্নয়নের পরিকল্পনা নিয়ে বড়সড়ো প্রশ্ন তৈরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলায় দীর্ঘ প্রায়...

FIFA World Cup: সাত গোলের স্মৃতি ফিরিয়ে নয়া রেকর্ড জার্মানির, মন জিতল কুরাসাও

গোলের বন্যা বইয়ে বিশ্বকাপ(FIFA World Cup) অভিযান শুরু জার্মানির (Germany)। শেষ দুটো বিশ্বকাপ একেবারেই ভালো যায়নি জার্মানির। তবে...