Monday, March 16, 2026

আজ উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

Date:

Share post:

বহু বার অনিয়মের অভিযোগ উঠেছে। আদালতে দায়ের হয়েছে মামলা। এর ফলে আটকে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উচ্চ প্রাথমিকে নিয়োগের সেই প্রক্রিয়া শুরু হলেও ফের মামলা হয় আদালতে। সেই মামলায় স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে বলেন বিচারপতি। সাতদিনের মধ্যে সেই তালিকা প্রকাশ করতে নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
ইতিমধ্যেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ লিস্ট সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নোটিশে বলা হয়েছে ৮ জুলাই দুপুরে প্রকাশ করা হবে এই তালিকা।এর আগে বিচারপতি স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছেন, সাতদিনের মধ্যে ইন্টারভিউয়ে ডাক পাওয়া প্রার্থীদের নম্বর বিভাজন প্রকাশ করতে হবে।
নোটিশে বলা হয়েছে,  ০২.০৭.২০২১ তারিখের আদেশ অনুযায়ী সংশ্লিষ্ট সকলের জন্য জানানো হচ্ছে, উচ্চ প্রাথমিকের সহকারী শিক্ষকের পদগুলির জন্য আবেদনপত্র জমা দিয়েছেন এমন প্রার্থীদের (কর্মশিক্ষা এবং শারীরশিক্ষা ব্যতীত) তথ্য ৮ জুলাই প্রকাশিত হবে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ www.westbengalssc.com-তে দুপুর ১২টার সময় তা প্রকাশ করা হবে।
স্কুল সার্ভিস কমিশনের উচ্চ প্রাথমিকের ইন্টারভিউয়ের ক্ষেত্রে বিস্তারিত নম্বর উল্লেখ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অর্থাৎ একজন প্রার্থীর একাডেমিক নম্বর এবং টেটের প্রাপ্ত নম্বরের বিস্তারিত দিয়ে তালিকা বের করতে হবে। যাঁদের আবেদন খারিজ, তাঁদের নম্বর খারিজের কারণ দেখাতে হবে।  কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে যারা ইন্টারভিউতে সুযোগ পেয়েছে বা যারা ইন্টারভিউতে সুযোগ পায়নি সবারই নম্বর দিয়ে লিস্ট প্রকাশ করতে হবে কমিশনকে।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...