Wednesday, April 22, 2026

তারকেশ্বরের প্রাক্তন বিধায়ক রচপাল সিংয়ের জীবনাবসান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রাক্তন আইপিএস (Ex IPS) তথা রাজ্যের প্রাক্তন বিধায়ক (Ex MLA) রচপাল সিং প্রয়াত (Rachpal Singh Passes Away)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। আজ, বৃহস্পতিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারকেশ্বরের (Tarkeswar) এই প্রাক্তন তৃণমূল (TMC) বিধায়ক। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রচপাল সিংয়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে শোকবার্তায় মুখ্যমন্ত্রী লেখেন, “রচপাল সিংয়ের মৃত্যুতে রাজনৈতিক ও প্রশাসনিক জগতে এক বিরাট শূন্যতার সৃষ্টি হল।”

উল্লেখ্য, প্রাক্তন আইপিএস রচপাল সিং ২০১১ সালে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বছরে হুগলির তারকেশ্বর কেন্দ্রের বিধায়ক নির্বাচিত হন। এই অঞ্চলের উন্নয়নে তাঁর বিশেষ অবদান রয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মা-মাটি-মানুষ সরকারের পর্যটন দফতর এবং পরিকল্পনা দফতরের মন্ত্রী ও ওয়েষ্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁর মৃত্যুতে আমলা ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।

 

Related articles

হার নিশ্চিত বুঝে পুলিশ-দাওয়াই! নন্দীগ্রামে শুভেন্দুর নির্দেশে কমিশন-অরাজকতার পর্দাফাঁস

নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি যেন তেন প্রকারে বাংলা দখলে মরিয়া। যদিও তার মধ্যে বাঁধ সেধেছে বিরোধী দলনেতার...

পহেলগাঁও সামলাতে পারো না, আর বাংলার ভোটে মিলিটারি? মোদি-শাহকে তীব্র আক্রমণ মমতার 

পহেলগাঁওতে জঙ্গি হামলা রুখতে পারো না! আর বাংলার নির্বাচনে মিলিটারি চাই মোদিবাবু? সাঁজোয়া গাড়ি নিয়ে এসেছ? পহেলগাঁওয়ে যখন...

গদ্দারের জন্য তৃণমূলের দরজা চিরতরে বন্ধ! দেগঙ্গার সভা থেকে হুঙ্কার অভিষেকের 

বুধবার উত্তর ২৪ পরগনা জেলার দেগঙ্গা বিধানসভার তৃণমূল প্রার্থী আনিসুর রহমানের সমর্থনে দেগঙ্গার বেনাপুর রোহিত ইটভাটা মাঠে দ্বিতীয়...

উজাড় হবে ২৪টি গ্রাম: মধ্যপ্রদেশে প্রতিবাদের জেরে বন্ধ মোদির ৪৯০০০ কোটির প্রকল্প

বিজেপি রাজ্যেই গ্রামবাসীদের প্রতিরোধের মুখে থমকে গেল প্রধানমন্ত্রীর শিলান্যাস করা প্রকল্প। বিজেপির প্রকল্পগুলির সঙ্গে যেভাবে জনজীবনের উন্নয়নের থেকে...