Friday, May 15, 2026

ভুয়ো IAS-CBI-CID-এর পর পুলিশের জালে প্রতারক ৪ DSP

Date:

Share post:

ভুয়ো IAS দেবাঞ্জন দেব (Debanjan Dev) ও তার ভুয়ো ভ্যাকসিন ক্যাম্প নিয়ে উত্তাল রাজ্য। তারই মাঝে একে একে পুলিশের জালে ভুয়ো নীল বাতির গাড়ি নিয়ে ভুয়ো CBI আধিকারিক ও চাকরি দেওয়ার টোপ দিয়ে ভুয়ো CID ধরা পড়েছে। কিন্তু প্রতারণা ও জালিয়াতির শেষ নেই। এবার ভুয়ো DSP চারজন প্রতারককে গ্রেফতার করলো পুলিশ।

জানা গিয়েছে, হোম গার্ডে চাকরি দেওয়ার নামে ভুয়ো DSP পরিচয়ে প্রতারণার অভিযোগ উঠল। ঘটনায় কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখা ৪ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে। ধৃতেরা হল মুর্শিদাবাদের বাসিন্দা মাসুদ রানা (২৪), মালদহের রবি মুর্মু (৪০), উত্তর ২৪ পরগনার গাইঘাটার বাসিন্দা শুভ্র নাগ রায় (৪৪), পশ্চিম মেদিনীপুরের পিংলার পরিতোষ বর্মণ (৫০)।

পশ্চিম মেদিনীপুরের শালবনির বাসিন্দা বছর কুড়ির সমরেশ মাহাতোর অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযোগ, নাম ভাঁড়িয়ে DSP পরিচয় দিয়ে রাজ্য পুলিশের হোম গার্ডে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ৩৫ লক্ষ টাকা নেয় অভিযুক্তরা। এমনকী জাল নিয়োগপত্র এবং খাকি টুপি ও বেল্টও দেওয়া হয় বলে অভিযোগ। বেশ কিছুদিন ধরেই তারা মেদিনীপুর ও কলকাতার চাঁদনি চকের একটি হোটেল থেকে প্রতারণার এই কাজকর্ম করছিল।

আরও পড়ুন-বিজেপি নেতাকে নিয়ে এলাকা পরিদর্শন জাতীয় মানবাধিকার কমিশনের! তুমুল বিতর্ক গাজোলে

পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া ৪ জনের একজন কলকাতা পুলিশের প্রাক্তন কনস্টেবল। আগেও এই কাজের জন্য সরিয়ে দেওয়া হয়েছিল অভিযুক্তকে। আজ, বৃহস্পতিবার আদালতে পেশ করা হবে এই চারজনকে। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার দাবি জানাবে পুলিশ। তাদের সঙ্গে আর কারা কারা জড়িত বা কোনও প্রভানশালীর মদতে এমন প্ররারণা চক্র চলছিল কি-না, তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশের গোয়েন্দা শাখা।

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...