Saturday, February 21, 2026

এরই মধ্যে ২০২৪-এর ফল নিয়ে ভবিষ্যদ্বাণী পিকের, কটা আসন তৃণমূলের?

Date:

Share post:

২০২১-এর ফল নিয়ে ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে মিলিয়ে দিয়েছিলেন তিনি। বিজেপিকে (Bjp) তিনি তিন অঙ্ক পার করতে দেননি। এবার ২০২৪-এর ফল নিয়েও ভবিষ্যদ্বাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। তিন বছর বাকি থাকতেই তিনি জানিয়ে দিলেন আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল (Tmc) ৩০-এর বেশি আসন পাবে। বাংলায় খারাপ হবে বিজেপি-র হাল।

২০১৯-এ ভোটে ব্যর্থ হওয়ার পরে ভোট কুশলী প্রশান্ত কিশোরের পরামর্শ নেয় তৃণমূল। এরপর ২০২১-এ বিধানসভা নির্বাচনে ল্যান্ড স্লাইড ভিকট্রি জোড়াফুলের।

সেই সাফল্যের পর আত্মবিশ্বাসী উভয় পক্ষই। তৃণমূল যেমন ২০২৪-এ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Bandopadhyay) মোদি-বিরোধী জোটের মুখ করতে আগ্রহী, প্রশান্ত কিশোরও চান বিজেপিকে দিল্লির মসনদ থেকে হঠাতে। আর সেই অঙ্কে বাংলায় তৃণমূল কত আসন পাবে, তাও কষা হয়ে গিয়েছে পিকের।

বাংলার ভোটের পরে যদিও পিকে ইঙ্গিত দিয়েছিলেন, আর ভোট কৌশলীর কাজ নয়। এবার নতুন কাজ করবেন তিনি। তবে, ২০২৪-এর যুদ্ধ জয়ের অঙ্ক কষা শুরু করে দিয়েছেন সেটা তাঁর এই ভবিষ্যদ্বাণী থেকেই স্পষ্ট। পিকে চাইছেন বিজেপি-বিরোধী জোটে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধান মুখ হিসেবে তুলে ধরতে। তাঁর মতে, বিজেপি-বিরোধী জোটে তৃণমূল সুপ্রিমোকে মুখ্য ভূমিকায় রাখলেই আসবে সাফল্য।

আর এই পরিস্থিতিতে বাংলা নিয়ে পিকের মত, ২০২১-ই তৃণমূল এমনভাবেই সংগঠিত হয়েছে যে, ২০২৪-এ তাদের জয়ের রাস্তা তৈরি হয়েই রয়েছে। আগামী লোকসভা ভোটে ৪২টির মধ্যে ৩০টিরও বেশি আসন পাবে তৃণমূল।

আরও পড়ুন:মেমারিতে বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত মহিলা-সহ দুই শিশু, জখম ১২

 

spot_img

Related articles

আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার কথা বলেছি: কেন বললেন অভিষেক

“আমি তো দলে একটা ঊর্ধ্বসীমার (Age Limit) কথা বলেছি...।“ ফের জল্পনা উস্কে মন্তব্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

AI-এর ধাক্কায় কি ৯ কোটি ছাঁটাই, নাকি ১৭ কোটি নিয়োগ? আশঙ্কার মধ্যেই আশার আলো দেখালেন নীলেকণি 

কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’-এর দাপটে বিশ্বজুড়ে কর্মহীন হওয়ার যে প্রবল আশঙ্কা তৈরি হয়েছে, তাকে ঘিরে আইটি মহলে বিতর্ক...

১৫০ জেলা বিচারক, সাত প্রাক্তন বিচারপতি: SIR-এ সোমবার থেকেই সহযোগিতা বিচার বিভাগের

সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের লজিকাল ডিসক্রিপেন্সির আওতায় আসা ভোটারদের নথি যাচাইয়ের প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বিচারবিভাগীয় আধিকারিকরা। কলকাতা...

মাতৃভাষা দিবসে বাংলাকে ‘কাজের ভাষা’ করার ডাক বাংলা পক্ষর 

একুশে ফেব্রুয়ারি মানেই কেবল আবেগ বা শ্রদ্ধার্ঘ্য নয়, বরং ঘরের মাটিতে নিজের ভাষার অধিকার বুঝে নেওয়ার লড়াই। আন্তর্জাতিক...