Thursday, May 14, 2026

হাইকোর্টে কয়লা ও গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের মামলার রায় বুধবার

Date:

Share post:

আগামী বুধবারের মধ্যে কয়লা ও গরু পাচারকাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্রের মামলা শেষ করতে সব পক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷ ওইদিনই রায় ঘোষণা করা হবে৷ এই মামলায় দীর্ঘ শুনানির জেরে অন্য মামলার ক্ষতি হচ্ছে৷ তাই বিনয় মিশ্র- মামলায় আর সময় দেওয়া সম্ভব নয় বলে শুক্রবার জানিয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

এদিনের শুনানিতে বিনয়ের বিরুদ্ধে
CBI-এর আনা অভিযোগের জবাবে
বিশিষ্ট আইনজীবী অভিষেক মনু সিংভি তরফে বলেন, রাজ্যের নিয়ন্ত্রণাধীন এলাকায় CBI-এর অবাধ প্রবেশের এক্তিয়ার রাজ্য সরকার তুলে নিয়েছে৷ তাহলে সেই সব জায়গায় CBI কীভাবে তদন্ত করবে? CBI-আইনে বলা আছে, প্রাথমিক তদন্তের তিন মাসের মধ্যে FIR করতে হবে। CBI এক্ষেত্রে দু’বছর পর FIR করছে। পাশাপাশি পশ্চিমবঙ্গের কিছু আন্তর্জাতিক সীমানার উল্লেখ করে যেভাবে অভিযুক্তদের জেরা করতে চাইছে CBI, তা সম্পূর্ণ বেআইনি। কারণ, ভারতের একাধিক রাজ্যে আন্তর্জাতিক সীমানা আছে৷ কিন্তু CBI শুধু এ রাজ্যের সীমানাকেই উল্লেখ করে মামলার মোড় অন্যদিকে ঘোরাতে চাইছে৷ আইনজীবী সিংভির দাবি, ভিডিও কনফারেন্স চেয়ে তাঁর মক্কেল বিনয় মিশ্র আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে তার প্রয়োজন নেই, যদি CBI তাঁকে দেশে ফেরার পর গ্রেফতার না করার লিখিত আশ্বাস দেয়৷ সেক্ষেত্রে মুখোমুখি জিজ্ঞাসাবাদেও রাজি বিনয় মিশ্র৷

আরও পড়ুন:ভুয়ো-ভ্যাকসিন কাণ্ডে CBI নয়, কলকাতা পুলিশের তদন্তেই আস্থা হাইকোর্টের

আগামী বুধবার বিনয় মিশ্রের আইনজীবীরা তাঁদের লিখিত বক্তব্য পেশ করবেন৷ এর পর CBI শেষবারের মতো বক্তব্য পেশ করতে চাইলে সুযোগ পাবেন৷ তারপরই বিনয় মিশ্র মামলার রায় ঘোষণা করবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।

 

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...