Saturday, March 14, 2026

ফের যোগীরাজ্যে দলিত যুবককে বেধড়ক মার, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

Date:

Share post:

ফের একবার উত্তরপ্রদেশে(Uttar Pradesh) নৃশংসভাবে গণপিটুনি দেওয়া হল এক দলিত যুবককে। ন্যাক্কারজনক ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে এক হামলাকারী ওই দলিত যুবককে তার জাতি জিজ্ঞাসা করছে। নিজেকে দলিত জানানোর পর লাঠি দিয়ে বেধড়ক মারধোর করা হয় ওই যুবককে। এমনকি ওই যুবকের গোপনাঙ্গে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই যুবক। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরের দেহাত(Kanpur) এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করার পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ(police)।

জানা গিয়েছে, যে যুবকের ওপর ন্যক্কারজনক এই হামলা চালানো হয়েছে সে দেহাত এলাকার এক দলিত শ্রমিক। ভিডিওতে স্পষ্টভাবে দেখা গিয়েছে নিজের জাত জানানোর পর বেধড়ক ভাবে মারধর করা হয় ওই যুবককে। গোপনাঙ্গে লাঠি দিয়ে আঘাত করা হয়। যন্ত্রণায় কাতরাতে থাকে অসহায় ওই যুবক। যদিও জানা গিয়েছে এই ঘটনাটি ওই এলাকায় ঘটেছে দুদিন আগে। তবে সম্প্রতি ভাইরাল হয় ভিডিওটি। এদিকে ভিডিও ভাইরাল হওয়ার পর পরই অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ময়দানে নেমে পড়ে পুলিশ। এলাকার অ্যাডিশনাল এসপি ঘনশ্যাম চৌরাসিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘ভাইরাল ভিডিও প্রকাশ্যে আসার পরই আমরা অভিযোগ দায়ের করি। ভিডিও দেখে ওই যুবকের ওপর হামলা চালানো এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতার করার জন্য ইতিমধ্যেই প্রদেশের একটি টিম গঠন করা হয়েছে। শীঘ্রই বাকিদের গ্রেফতার করা হবে।’

 

spot_img

Related articles

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...