Saturday, June 27, 2026

ফেসবুক পোস্টের জের, বাবুল সুপ্রিয়, সৌমিত্র খাঁকে শো’কজ বিজেপি’র

Date:

Share post:

বেসুরোদের গলায় বেড়ি লাগাচ্ছে বিজেপি৷

সোশ্যাল মিডিয়াতে মুখ খোলার ‘অপরাধে’ বাবুল সুপ্রিয় এবং সৌমিত্র খাঁকে শোকজ করলো বিজেপি। চিঠি দেওয়া হয়েছে বিজেপির মহিলা মোর্চার নেত্রী অমৃতা বন্দ্যোপাধ্যায়কেও। এই তিনজনের কাছেই দল জানতে চেয়েছে শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন তাঁদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না৷ সূত্রের খবর, দলের সহ সভাপতি প্রতাপ বন্দ্যোপাধ্যায় এই চিঠি পাঠিয়েছেন। জানা গিয়েছে, আরও কয়েকজনকে শো-কজ চিঠি ধরানো হবে৷

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ শুক্রবার ইঙ্গিত দিয়েছিলেন, ‘দলের শৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে, তিনি যত বড়ই নেতা বা নেত্রী হোন, দল তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে।’ এই বার্তা দেওয়ার পরেই শো’কজ চিঠি পেলেন বাবুল-রা৷ কেন্দ্রীয় মন্ত্রিসভার সাম্প্রতিক রদবদলে বাংলার বাবুল সুপ্রিয়, দেবশ্রী চৌধুরিকে বাদ দেওয়া হয়েছে৷ এ রাজ্যের নতুন চারজনকে প্রতিমন্ত্রী করা হয়েছে। এর পরেই সোশ্যাল মিডিয়ায় মুখ খোলেন সৌমিত্র খাঁ। লাইভে এসে দলের বিরুদ্ধেই কার্যত তোপ দাগেন। তাঁর নিশানায় ছিলেন দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী।
পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদলের দিনই সোশ্যাল মিডিয়ায় বাবুল সুপ্রিয় এক পোস্টে লিখেছিলেন,”আমাকে ইস্তফা দিতে বলা হয়েছে।” এই পোস্টে বোঝা যায়, দলের ওপর ক্ষোভ রয়েছে বাবুলের৷ একটু পরেই অবশ্য সেই লেখা বদলে বাবুল লেখেন, “ইস্তফা দিতে বলা হয়েছিল কথাটা হয়ত এভাবে ব্যবহার করা ঠিক নয়।”

আরও পড়ুন-প্রাথমিক-এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, বড় ঘোষণা শিক্ষামন্ত্রীর

এবার বিজেপি বুঝিয়ে দিলো প্রকাশ্যে এই ধরনের কথাবার্তা দল আর বরদাস্ত করবেনা৷ শনিবার শো-কজ চিঠি ধরানো হয়েছে সৌমিত্র খাঁ, বাবুল সুপ্রিয়, অমৃতা বন্দ্যোপাধ্যায়কে। বিজেপি নেতৃত্ব এবার কঠোর মনোভাব প্রদর্শন করে বুঝিয়েছে, এভাবে দলের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুললে কঠোর শাস্তির মুখে পড়তেই হবে৷

 

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...