Saturday, June 6, 2026

২১ জুলাই তৃণমূলে যোগ দিচ্ছেন ‘বিহারীবাবু’ শত্রুঘ্ন সিনহা? জল্পনা তুঙ্গে

Date:

Share post:

২১ জুলাই বড় চমক ?

তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি’র প্রাক্তন সাংসদ শত্রুঘ্ন সিনহা ? রাজ্য রাজনীতিতে এমন জল্পনাই এই মুহুর্তে তুঙ্গে৷ যদিও তৃণমূলের তরফে এ বিষয়ে কোনও কথা এখনও পর্যন্ত বলা হয়নি৷

কিছুদিন আগে বিজেপির প্রাক্তন সাংসদ-মন্ত্রী যশবন্ত সিনহা আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে৷ সেই পথ ধরেই এবার না’কি ঘাসফুল- শিবিরে সামিল হচ্ছেন কট্টর বিজেপি- সমালোচক ‘বিহারীবাবু’
শত্রুঘ্ন সিনহা৷ জানা গিয়েছে,সর্বভারতীয় স্তরের আরও বেশ কয়েকজন নানাস্তরের নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে পারেন৷

রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় আসার পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছিলেন প্রাক্তন বিজেপি সাংসদ শত্রুঘ্ন সিনহা৷ তার আগে তৃণমূলের ব্রিগেড সমাবেশেও তিনি এসেছিলেন। শত্রুঘ্ন সিনহার সঙ্গে তৃণমূল সুপ্রিমোর যোগাযোগ বহু পুরানো। যশবন্ত সিনহা রাজ্যের শাসক দলে যোগ দেওয়ার সময় থেকে বিহারীবাবুও যোগাযোগ রাখছিলেন তৃণমূলের সঙ্গে৷ তখনই গুঞ্জন ছিলো তিনি তৃণমূলে যোগ দেবেন৷

অতিমারি আবহে এবার ২১ জুলাই ভার্চুয়ালি শহিদ দিবস পালন করবে তৃণমূল। দলনেত্রীও বক্তব্য রাখবেন ভার্চুয়ালি৷ অসমর্থিত সূত্রের খবর, তখনই তৃণমূলের পতাকা হাতে তুলে নেবেন শত্রুঘ্ন সিনহা৷ শোনা যাচ্ছে, ওইদিন আরও কয়েকজন নেতা যোগ দিতে পারেন তৃণমূল কংগ্রেসে৷ এদের মধ্যে উত্তরবঙ্গের কয়েকজন নেতার নামও ভেসে উঠেছে৷

Related articles

আয়ারল্যান্ড- ইংল্যান্ড সফরের দল ঘোষণা, চমক দিল বিসিসিআই

প্রত্যাশা মতোই ভারতীয় ক্রিকেটের সূর্য (Surya Kumar Yadav) যুগের অবসানে নতুন দায়িত্ব পেলেন শ্রেয়স আইয়ার(Shreyash Iyer)। শনিবার বিসিসিআইয়ের...

নিজের নিরাপত্তা চেয়েছেন! ভুয়ো খবর উড়িয়ে জনগণের নিরাপত্তা দাবি অভিষেকের

নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এমনকি তিনি না কি নিজের নিরাপত্তা বাড়ানোর...

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...