Sunday, March 15, 2026

কোভিড পরিস্থিতিতে বিধির বাঁধনে রথযাত্রা, শুভেচ্ছা রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

কোভিড পরিস্থিতিতে বিধিনিষেধের মধ্যেই আজ দেশজুড়ে পালিত হচ্ছে রথযাত্রা। এই উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী।

 

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ Ramnath Kobind) টুইটে (Twitte) লেখেন, “রথযাত্রা উপলক্ষ্যে সকল দেশবাসী, বিশেষ করে ওড়িশার সমস্ত ভক্তদের আন্তরিক শুভেচ্ছা। ভগবান জগন্নাথের আশীর্বাদে দেশবাসীর জীবন সুখ ও সুস্বাস্থ্যে সমৃদ্ধ হোক”।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজের টুইটার হ্যান্ডেলে (Twitter Handel) লেখেন, “রথযাত্রা উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা। প্রভু জগন্নাথকে প্রণাম। প্রার্থনা করি যে, তাঁর আশীর্বাদ সকলের জীবনে সুস্বাস্থ্য ও সমৃদ্ধি আসবে। জয় জগন্নাথ”।

 

রথযাত্রা উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। তিনি লেখেন, “রথযাত্রা উপলক্ষ্যে সকলকে আন্তরিক শুভেচ্ছা। ভগবান জগন্নাথের কাছে আমার সমস্ত ভাই ও বোনের সুরক্ষা এবং মঙ্গল কামনা করি”। মুখ্যমন্ত্রীর তরফ থেকে ইসকন মন্দিরে পুজোও পাঠানো হয়েছে।

 

রথযাত্রা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)।

 

 

 

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...