Monday, May 11, 2026

মামলা হলেও চলবে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া

Date:

Share post:

মামলা হলেও থামবে না উচ্চ প্রাথমিকে (Upper Primary) শিক্ষক নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ করতে চাইছে স্কুল সার্ভিস কমিশন (Ssc)। ডিভিশন বেঞ্চে (Division Bench) মামলা লড়ার প্রস্তুতির পাশাপাশি চালু আছে নিয়োগ প্রক্রিয়া।

সূত্রের খবর, রাজ্য সম্প্রতি জারি থাকা বিধিনিষেধ উঠে গেলেই ইন্টারভিউ (Interview) নেওয়া শুরু হবে। ১৬ বা ১৭ জুলাই থেকে ইন্টারভিউ নেওয়ার কাজ শুরু হবে। ১০০ টি শূন্যপদের জন্য ১৪০ জনের ইন্টারভিউ নেওয়া হবে। প্রস্তুতি সারা কমিশনের। ২০১৬ সালে যারা পরীক্ষা দিয়েছিলেন সেই প্রার্থীদের সদ্য প্রকাশিত তালিকায় নাম না থাকলে তারা ফের আবেদন করতে পারবেন। তাঁরা এসএসসি অফিসে এসে হার্ড কপি জমা দিতে পারবেন। এমনকি রেজিস্ট্রি পোস্টে পাঠাতে পারবেন অভিযোগ এবং ইমেইল করেও অভিযোগ জানানো যাবে।

আরও পড়ুন: দিলীপ ‘অন্ধ ধৃতরাষ্ট্র’! দল বিরোধী কাজে বরখাস্ত হয়ে তোপ ৩ বিজেপি নেতার

সোমবার, ভৌতবিজ্ঞান বিষয়ের নিয়োগ প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে ডিভিশন বেঞ্চে। ডিভিশন বেঞ্চে মামলা করেছেন রাজীব ব্রহ্ম নামের এক চাকরিপ্রার্থী। কিন্তু মামলা হলেও থামছে না উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।

 

Related articles

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ-বিহার থেকে গ্রেফতার ৩! পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

চন্দ্রনাথ খুনে উত্তরপ্রদেশ এবং বিহার থেকে গ্রেফতার ৩ দুষ্কৃতী। তিন জনের মধ্যেই রয়েছে শার্প শ্যুটারও। এই ঘটনায় শুভেন্দু-সহ...

নবান্নের আগে দলীয় কার্যালয়: সোমবার সকাল থেকেই কর্মব্যস্ত রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী

শপথ গ্রহণ হয়েছে শনিবার। তবে গুরুত্বপূর্ণ সরকারি কাজ সোমবার থেকেই শুরু করতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)।...

পুলিশের সামনে আগুন ১০ দোকানে! ডবল ইঞ্জিন দুর্ভোগ তুলে ধরে সরব অভিষেক

রাজ্যে ভোট পরবর্তী হিংসা রুখতে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী (Central Force)। সদ্য ক্ষমতায় আসা বাংলার বিজেপি সরকার দাবি করছে...

আবারও বিজেপির আগুন-সন্ত্রাস! খেজুরিতে পরপর পুড়ে ছাই দোকান 

বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো খেজুরিতেও রাজনৈতিক হিংসার ছবিটা ক্রমেই স্পষ্ট হচ্ছে। গত...