Wednesday, June 24, 2026

১৪-দফা বিধি মেনেই হবে এবারের দুর্গাপুজো, গাইডলাইন ফোরামের

Date:

Share post:

২০২১-এ কলকাতায় দুর্গাপুজো হবে কোভিড- বিধি মেনেই৷
এ সংক্রান্ত গাইডলাইন প্রকাশ করেছে ফোরাম ফর দুর্গোৎসব৷ এই গাইডলাইনটি প্রস্তাব হিসেবে পাঠানো হবে রাজ্য সরকারের কাছে।১৪ দফার এই গাইডলাইনে জোর দেওয়া হয়েছে টিকাকরণে। ফোরামের সিদ্ধান্ত, ১৪ দফার এই গাইডলাইন মেনেই এবার পুজো করতে হবে৷ পুজো কমিটিগুলি এবং সরকার এই গাইডলাইনে সহমত প্রকাশ করলে পুজোর প্রস্তুতিতে নেমে পড়বে ফোরাম।

দুর্গাপুজোর মাথায় এমন অনিশ্চয়তার মেঘ ছিলো গত বছরও৷ গতবারও করোনার দাপট ছিলো৷ তবে ভ্যাকসিন ছিলো না। এবার টিকা আছে৷ তাই টিকাকরণকে সামনে রেখেই এ বার পুজোর প্রস্তুতি করতে চায় ফোরাম ফর দুর্গোৎসব।

কলকাতার ছোট-বড় প্রায় ৪৫০ পুজো কমিটি এই ফোরামের সদস্য।
ফোরাম ফর দুর্গোৎসবের সাধারণ সম্পাদক শাশ্বত বসু জানিয়েছেন, কলকাতার দুর্গাপুজোর সঙ্গে প্রত্যক্ষভাবে প্রায় ৫০-৬০ হাজার কোটি টাকার অর্থনীতি যুক্ত।পরোক্ষভাবে প্রায় দেড় লক্ষ হাজার কোটি টাকার ব্যবসা হয় কলকাতার দুর্গোৎসবকে কেন্দ্র করে৷ করোনা, লকডাউন, আমফান আর ইয়াস মানুষের জীবনকে জর্জরিত করে তুলেছে। ভেঙ্গে পড়েছে অর্থনীতি ৷ আসন্ন পুজোর বাজার বেহাল অর্থনীতিতে আশার আলো দেখাবে৷ তাই পুজো জরুরি, তবে তা করতে হবে কোভিড- বিধি মেনেই৷ কলকাতায় ইতিমধ্যেই ফোরামের উদ্যোগে একটি ভ্যাকসিন- ক্যাম্প করা হয়েছে। পুজোর সঙ্গে যুক্ত সব পক্ষকে ভ্যাকসিন দিতে আরও ক্যাম্প করা হবে। প্রথমেই দমদম পার্ক এবং উত্তর কলকাতার পুজোর সঙ্গে যুক্তদের জন্য বিশেষ ভ্যাকসিন ক্যাম্প করা হবে।

ফোরাম ফর দুর্গোৎসব ওই ১৪ দফার গাইডলাইনে বলেছে –

◾পুজোর সঙ্গে যুক্ত সব পক্ষ, কমিটির কর্তা থেকে ঢাকি বা পুরোহিত, সকলের ভ্যাকসিনের ব্যবস্থা।

◾মাস্ক স্যানিটাইজার ও শারীরিক দূরত্ব-বিধি মানতেই হবে৷

◾পুজোর জৌলুস কমিয়ে জনকল্যাণমূলক কাজে অগ্রাধিকার ।

◾ মন্ডপ হবে খোলামেলা। বাইরে থেকেও প্রতিমা এবং মণ্ডপ দর্শনের সুযোগ থাকবে।

◾পূজার নৈবেদ্য থেকে বিসর্জন সব ধাপেই কোভিড-বিধি মেনে চলতে হবে, তেমন ব্যবস্থাই করতে হবে।

◾সন্ধিপুজো বা সিঁদুর- খেলায় রাখতে হবে শারীরিক দূরত্ব।

◾কাটা ফল নয়, গোটা ফলেই হবে নৈবেদ্য৷

◾প্রশাসনের পাশাপাশি পুজোকমিটির স্বেচ্ছাসেবকদেরও সক্রিয় থাকতে হবে।

◾মণ্ডপে যাতে কোনওভাবেই দর্শনার্থীদের জমায়েত না হয়, তার ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...