Wednesday, June 24, 2026

ফের রবিনসন স্ট্রিট কাণ্ডের ছায়া! বাগবাজারে বৃদ্ধের পচাগলা দেহ আগলে স্ত্রী-মেয়ে

Date:

Share post:

ফের শহরে রবিনসন স্ট্রিট কাণ্ডের (Robinson Street Case) ছায়া। এবার ঘটনাস্থল বাগবাজার (Bagbazar)। এক বৃদ্ধের পচাগলা দেহ বেশ কিছুদিন ধরে আগলে বসেছিলেন তাঁর স্ত্রী ও মেয়ে। জানা গিয়েছে মৃতের নাম দ্বিগ্বিজয় বসু।

প্রতিবেশীরা জানাচ্ছেন, মেয়ে ও স্ত্রীকে নিয়ে বাগবাজারের এই বাড়িতেই থাকতেন বছর সত্তরের দ্বিগ্বিজয়বাবু। গত কয়েকদিন তাঁকে দেখতে পাননি প্রতিবেশীরা। গতকাল, মঙ্গলবার রাতে দুর্গন্ধ পেয়ে পুলিসে খবর দেন তাঁরা। শ্যামপুকুর থানার পুলিশ (Shyampukur PS) এসে বৃদ্ধের পচাগলা দেহ উদ্ধার করে। অসুস্থতাজনিত কারণেই কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে ওই বৃদ্ধের বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের মৃতের স্ত্রী ও মেয়েকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে।

 

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...