Thursday, June 25, 2026

আগ্রহ তুঙ্গে, 21শে মমতার হাতে প্রকাশ দৈনিক ‘জাগো বাংলা’র

Date:

Share post:

21 জুলাই Trinamool Congress এর ভার্চুয়াল জনসভা থেকে নবরূপে প্রকাশিত হতে চলেছে দলের মুখপত্র ‘জাগো বাংলা’। এবার দৈনিক সংবাদপত্র হিসেবে। Mamata Banerjeeর হাত দিয়েই আনুষ্ঠানিক প্রকাশ। এত বছর সাপ্তাহিক থাকার পর বাংলার মিডিয়া জগতে নতুন মাত্রা যোগ করে দৈনিক সংস্করণ নিয়ে আসছে ‘Jago Bangla.’

Mamata Banerjee এবং Avishek Banerjee চাইছেন সব ইস্যুতে দলের ভাবনা, বক্তব্য, প্রচার, কুৎসার বিরোধিতার সব উপাদান নিজেদের মুখপত্র দিয়েই সর্বস্তরের কর্মী সমর্থকদের কাছে পৌঁছে দিতে। মুখ্যমন্ত্রী এবং তাঁর সরকারের যাবতীয় কাজ, মডেল যেমন মানুষ সবিস্তারে জানবে, তেমনই রাজনৈতিক সংগ্রামের হাতিয়ার হবে এই দৈনিক। আগে সাপ্তাহিক হিসেবে দায়িত্বপালন করলেও এখন দৈনিক হিসেবে আত্মপ্রকাশ সময়ের দাবি। ইতিমধ্যেই ঘোষণা হয়েছে। অভিষেক টুইট করেছেন। সব নেতানেত্রীদের টুইট ছেয়ে গিয়েছে। দলনেত্রী নিজে ভিডিও বার্তা দিয়েছেন। চাহিদা এবং আগ্রহ তুঙ্গে। 21 জুলাই নেত্রী ঘোষণার সঙ্গে সঙ্গে সামনে এসে যাবে দৈনিক ‘জাগো বাংলা’।

দলীয় সূত্রে খবর-
* প্রথমেই e-paper হিসেবে আত্মপ্রকাশ করবে দৈনিক কাগজটি। তারপর খুব শিগগিরই মুদ্রিত আকারে পর্যায়ক্রমে সব জেলায় পা রাখবে।

* এর স্থায়ী দপ্তর হবে তৃণমূল ভবনে। সেখানে এখন সংস্কারের কাজ চলছে। ততদিন একটি অস্থায়ী ক্যাম্প অফিস থেকে কাজ চলবে।

* এই দৈনিকে সরকারি বা বেসরকারি কোনো বিজ্ঞাপন থাকবে না। e-paper সারা পৃথিবীর যে কেউ বিনামূল্যে দেখবেন। তবে মুদ্রিত সংস্করণ শুরু হলে তার দাম থাকবে। অন্য কাগজের সিস্টেমেই বিক্রি হবে। তবে তখনও e-paper থাকবেই।

* কাগজটি আধুনিক নতুন চেহারার 16 পাতার। শনি ও রবি সঙ্গে অতিরিক্ত সাময়িকী।

* রাজনীতির খবর তো থাকবেই। তার সঙ্গে ঘটনা, দুর্ঘটনার পাশাপাশি সবরকম খবর ও ফিচারের বিভাগ থাকবে। দেশবিদেশ, খেলা, সাহিত্য, সংস্কৃতি, বিনোদন, জেলার খবর, বইপাড়া, বিজ্ঞান, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা, সমাজ, ভ্রমণ, মহিলাদের পাতা, ছাত্রযুবদের নিজের পায়ে দাঁড়ানোর তথ্য ও বিভিন্ন কেরিয়ার সংক্রান্ত পরামর্শ – সবরকম বিষয়বৈচিত্র থাকবে এই কাগজে। ভিন্ন আঙ্গিকে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গী আর লড়াইয়ের হাতিয়ার হবে দৈনিক ‘জাগো বাংলা’।

* ছোট্ট অথচ দক্ষ টিম কাজ শুরু করেছে। তার সঙ্গে বিভিন্ন সংস্থা ও পেশায় থাকা তৃণমূলসমর্থক লেখক, সাংবাদিকরা স্বেচ্ছাশ্রম দিয়ে এই অভিযানে সামিল হচ্ছেন।

* সম্পাদক পার্থ চট্টোপাধ্যায়ই থাকছেন। প্রায় চোদ্দ বছর আগে তাঁর সম্পাদনা ও নেত্রীর পরিকল্পনাতেই সাপ্তাহিক হিসেবে ‘জাগো বাংলা’র প্রকাশ।

* দলের নেতানেত্রী এবং বিশিষ্ট নাগরিক ও লেখকদের কলমে সমৃদ্ধ থাকবে দৈনিক ‘জাগো বাংলা।’ এর উপস্থাপনাতেও থাকছে সময়োপযোগী সুদৃশ্য নতুনত্ব।

21 জুলাই তৃণমূলের সভা এবং দলনেত্রীর ভাষণ নিয়ে কৌতূহল তুঙ্গে। তার মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও পরিকল্পনায় এগোন এবং অভিষেকের উদোগে নতুন চেহারায় প্রকাশিতব্য ‘ জাগো বাংলা’কে নিয়ে তৃণমূল কংগ্রেস পরিবারে, এমনকি তার বাইরেও বৃহত্তর পাঠকসমাজে আগ্রহ চরমে উঠেছে। দলনেত্রীর আনুষ্ঠানিক ঘোষণার মুহূর্তটির জন্য অপেক্ষায় আছেন সবাই।

 

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...