Saturday, June 13, 2026

টোকিও অলিম্পিক অভিযানের সঙ্গে সরকারের ‘নিউ ইন্ডিয়া’ দৃষ্টিভঙ্গি মিলে যায়: প্রধানমন্ত্রী

Date:

Share post:

টোকিও অলিম্পিকগামী অ্যাথলিটদের জন্য সোশ্যাল মিডিয়ায় চিয়ার ফর ইন্ডিয়ার প্রচার শুরু করেছে কেন্দ্রীয় সরকার। তাতে দেশের নাগরিকদেক সামিল হওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার অ্যাথলিটদের সঙ্গে ভার্চুয়ালি আলোচনায় প্রধানমন্ত্রী বলেন,
অন্যান্য বারের থেকে অনেক বেশি অ্যাথলিট এবার টোকিও অলিম্পিকে অংশ নিতে চলেছেন। এর পিছনে তাঁর সরকারের অবদান রয়েছে বলেও জানিয়েছেন তিনি ।
দেশের অ্যাথলিটদের জন্য পরিকাঠামোর উন্নয়ন থেকে অনুশীলনের পরিবেশ ও সুযোগ তৈরি করাটাও তাঁর সরকারের কৃতিত্ব বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী।
এরই পাশাপাশি, টোকিও অলিম্পিকগামী ভারতীয় অ্যাথলিটদের মানসিকতার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, দেশের অ্যাথলিটদের আত্মবিশ্বাস, ইতিবাচক ভাবনা, ভাল কিছু করার বাসনা, দৃঢ় প্রতিজ্ঞা এবং ইচ্ছাশক্তির সঙ্গে তাঁর সরকারের ‘নিউ ইন্ডিয়া’ দৃষ্টিভঙ্গি মিলে যায় ।
দেশের অ্যাথলিটদের প্রধানমন্ত্রী জানান যে অলিম্পিকের মতো বড় ইভেন্টে সফল হওয়া এমনিতেই কঠিন। করোনা ভাইরাস অ্যাথলিটদের সেই কাজ আরও কঠিন করে দিয়েছে বলে তিনি মনে করেন। এমনকি অতিমারি পরিস্থিতির মধ্যে ভারতীয় অ্যাথলিটদের জাপানে পৌঁছেও নানান প্রতিবন্ধকতার সামনে পড়তে হবে বলেও জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

Related articles

আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে বর্ষা! উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে

উত্তরবঙ্গে বর্ষা (Monsoon) এসেছে কিন্তু দক্ষিণবঙ্গে গুমোট আর অস্বস্তি কাটছে না। মাঝেমধ্যে ঝড় বৃষ্টি তাপমাত্রা সামান্য নিম্নমুখী করলেও...

জেনে নিন শনিবারে সোনা-রুপোর দামের হেরফের

আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে সোনার দামের ওঠানামা হয়। আজ শনিবার আপনি যদি সোনা বা...

তৃণমূলের সংসদীয় দলে ভাঙন ধরানোর কারিগর! চিনে নিন এই রমেশকে

তৃণমূলে বিদ্রোহের পিছনে রয়েছেন অন্ধ্রপ্রদেশের বিজেপি সাংসদ সিএম রমেশ। ব্যক্তিগত সম্পর্ক এবং কেন্দ্রের সমর্থনের প্রতিশ্রুতি কাজে লাগিয়ে তিনি...

অসমের জোড়হাটে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার বিমান! চলছে উদ্ধার কাজ

ফের দুর্ঘটনার শিকার বায়ুসেনার বিমান (IAF flight) ! এবার অসমের (Assam) জোড়হাটে ভারতীয় বায়ুসেনার AN-32 জেট ভেঙে পড়ল...