Wednesday, June 24, 2026

নেপালের নতুন প্রধানমন্ত্রী হলেন শের বাহাদুর দেউবা

Date:

Share post:

নেপালি কংগ্রেস দলের সভাপতি শের বাহাদুর দেউবা (sher bahadur deuba) পঞ্চমবারের জন্য নেপালের প্রধানমন্ত্রী (prime minister of nepal) হলেন। মঙ্গলবার নেপালের প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারির কাছ থেকে তিনি দায়িত্বভার বুঝে নেন।

নেপালের সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে নেপাল কমিউনিস্ট পার্টির নেতা কে পি শর্মা ওলিকে অপসারণ করে দেউবাকে প্রধানমন্ত্রী করার কথা বলা হয়। দীর্ঘদিন ধরে নিজের দলের অন্য গোষ্ঠীর নেতা পুষ্পকমল দহল বা প্রচণ্ডর সঙ্গে নানা ইস্যুতে বিবাদ চলছিল ওলির। শাসক দলে কোণঠাসা হয়েও ক্ষমতা কুক্ষিগত করতে চেয়ে পার্লামেন্ট ভেঙে দিয়েছিলেন ওলি। কিন্তু শেষ পর্যন্ত সেদেশের সর্বোচ্চ আদালত ওলিকে সরিয়ে দেউবাকে প্রধানমন্ত্রীর পদে বসানোর নির্দেশ দেয়। এর ফলে নেপালি কংগ্রেসের নেতা শের বাহাদুর দেউবা পঞ্চমবারের জন্য প্রধানমন্ত্রী হলেন। আগামী ৩০ দিনের মধ্যে সংসদে আস্থা ভোটে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে নব নির্বাচিত প্রধানমন্ত্রীকে।

আরও পড়ুন- PAC চেয়ারম্যানের পদে মুকুলের বিরোধিতা গোটা দেশের সামনে তুলে ধরতে চায় শুভেন্দু

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...