Wednesday, May 13, 2026

মেসির স্পেন যাত্রার আগে আর্জেন্টিনার বিমানবন্দরে বোমাতঙ্ক! তারপর?

Date:

Share post:

আর্জেন্টিনা (Argentina) থেকে সপরিবারে সরাসরি স্পেনে (Spain) যাওয়ার কথা ছিল লিওনেল মেসির (Leonel Messi)। সেই কারণেই আর্জেন্টিনার রোজারিও বিমানবন্দর (Rosario Airport) থেকে ফ্লাইট ধরার কথা ছিল কিংবদন্তি ফুটবলারের। কিন্তু তাঁর বিমান যাত্রার কয়েক ঘণ্টা আগে এক জনৈক ব্যক্তি দাবি করেন, বিমানবন্দরে রাখা একটি স্যুটকেসে বোমা (Bomb) রয়েছে। সঙ্গে সঙ্গে পুরো বিমানবন্দরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বোমাতঙ্কের পর পুরো বিমানবন্দর খালি করে দেওয়া তড়িঘড়ি। বাতিল করা হয় কয়েকটি ফ্লাইট। যদিও ঘণ্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসে। পরে এ নিয়ে রোজারিও বিমানবন্দরের তরফ থেকে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে আদৌ বোমা ছিল কিনা, তা অবশ্য নিশ্চিত করা হয়নি।

প্রসঙ্গত, ১৫ বছরের বর্ণময় ফুটবল কেরিয়ারে প্রথমবারের মতো আর্জেন্টিনার জার্সিতে ট্রফি জেতার স্বাদ পেয়েছেন মেসি। বমারাকানায় আয়োজক নেইমারদের ব্রাজিলকে হারিয়ে কোপার শিরোপা জয় বাড়তি পাওনা। একইসঙ্গে গোটা টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য গোল্ডেন বুট ও বল দুটোই পেয়েছেন মেসি। এমন সাফল্যের পর ছুটি কাটাতে স্পেনে যাওয়ার কথা ছিল তাঁর।

তবে মেসির স্পেনযাত্রার ফেরার পেছনে অন্য একটি কারণও আছে। গত ৩১ জুন বার্সেলোনার সঙ্গে তাঁর খাতায়-কলমে চুক্তি শেষ হয়েছে। ক্যাম্প ন্যুয়ে থাকতে ফের নতুন করে চুক্তিবদ্ধ হতে হবে তাঁকে। তাই ছুটির ফাঁকে
কাতালান জায়ান্টদের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেলার কথা
মেসির।

আরও পড়ুন:তালিবানের হামলায় মৃত ১৫ পাক সেনা, বন্দি ৬৩ জন জওয়ান

 

Related articles

ভোটার তালিকায় স্বচ্ছতা ফেরাতে কড়া কমিশন, মৃত ও ভুয়ো নাম বাদ দেওয়ার নির্দেশ

ভোটার তালিকাকে সম্পূর্ণ ত্রুটিমুক্ত ও স্বচ্ছ করতে এবার কোমর বেঁধে নামল পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। তালিকায় থাকা...

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...