Thursday, May 14, 2026

গেরুয়া আকাশে সূর্যাস্তের মুখে দিলীপ! রাজ্য বিজেপি সভাপতির কাশ্মীর সফর নিয়ে জোর চর্চা

Date:

Share post:

দলের রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার পর থেকে সেভাবে ছুটি পাননি। ৩৬৫ দিন ২৪ ঘণ্টাই পার্টি আর সংগঠনের কাজেই নিজেকে ব্যস্ত রেখেছেন। এবার ছুটি নিয়ে কাশ্মীর (Kashmir) সফরে রাজ্য বিজেপির (BJP) সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আর কাশ্মীর সফরের ঠিক আগেই সোশ্যাল মিডিয়ায় সূর্যাস্তের (Sunset) ছবি পোস্ট করে নতুন ভোরের কথা বলছেন দিলীপ ঘোষ। রাজ্য বিজেপি সভাপতির এমন পোস্ট ঘিরে বাড়ছে ধোঁয়াশা। “নতুন ভোর” বলতে ঠিক কী বোঝাতে চাইছেন দিলীপ ঘোষ, জল্পনা বাড়ছে রাজনৈতিক মহলে। সফর শুরুর আগে গেরুয়া আকাশের ছবি পোস্ট করে নেটিজেনদের কটাক্ষের শিকারও হয়েছেন তিনি।

জানা যাচ্ছে, পার্টির কাজ থেকে ৫ দিনের অব্যাহতি নিয়েছেন দিলীপ ঘোষ। কাশ্মীর ঘুরে তিনি দিল্লিতে (Delhi) ফিরবেন ১৯ জুলাই। দিল্লিতে ফিরেই সংসদের বাদল অধিবেশনে যোগ দেবেন বলেও জানান দিলীপ ঘোষ। অর্থাৎ, সব মিলিয়ে প্রায় ১০দিন রাজ্যের বাইরে থাকবেন বিজেপি প্রদেশ সভাপতি। দলের কয়েকজন কার্যকর্তা কাশ্মীর সফরে তাঁর সঙ্গী হয়েছেন বলে জানা যাচ্ছে। আজ, বুধবার দিলীপ ঘোষ রয়েছেন লে-তে।

 

তবে ভ্রমণে যাওয়ার আগে দিলীপবাবুর সূর্যাস্তের ছবি দিয়ে সোশ্যাল মিডিয়ায় হাসির খোরাক হয়েছেন। কেউ কেউ লিখছেন ‘‘‌সূর্যের মতন দিলীপদাও এবার অস্ত যাচ্ছে’‌’। আবার কেউ লিখছেন, “জেঠুর এবার সময় শেষ”!

 

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...