Thursday, May 14, 2026

দার্জিলিঙের টয় ট্রেন নিয়ে তথ্যচিত্র তৈরি করছে গুগল

Date:

Share post:

দার্জিলিঙের (Darjeeling) টয় ট্রেন (toy train ) এবার দাপিয়ে বেড়াবে দুনিয়ার সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন (biggest search engine of world Google) গুগলের স্ক্রিনেও! গুগলের সৌজন্য বিশ্বের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে দার্জিলিংm হিমালয়ান রেলের ওয়ার্ল্ড হেরিটেজ (world heritage) তকমা পাওয়া এই খেলনা ট্রেন। সব কিছু ঠিকঠাক চললে আগামী রবিবারই টয় ট্রেনের উপরে শুটিং শুরু করবে টিম গুগল। উত্তর পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেলের(Darjeeling Himalayan railway) (ডিএইচআর) আওতায় রয়েছে টয় ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানান, বুধবার গুগলের তরফে শুটিংয়ের অনুমতিপত্র সংগ্রহ করা হয়। শীঘ্রই শুটিং শুরু করতে গুগলের টিম দার্জিলিঙে পৌঁছে গিয়েছে বলে রেল সূত্রের খবর।

রেলের পক্ষ থেকে কিছুদিন আগে টয় ট্রেনে শুটিং করার জন্য অনলাইনে অনুমতি দেওয়ার কথা ঘোষণা হয়। তার পরেই গুগলের তরফে আবেদন জমা পড়ে। সূত্র অনুযায়ী, গুগল তাদের বিজ্ঞাপনে সারা দুনিয়ায় ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃতি পাওয়া সব কিছুকেই ধরতে চাইছে। সেই মতো ডিএইচআরের উপরেও শুটিং করতে আগ্রহী জানিয়ে গুগল আবেদন করে। গুগলের আবেদনে সুকনা থেকে কার্শিয়াং অবধি শুটিং করার কথা বলা হয়েছিল। কিন্তু, তিনধারিয়া এলাকায় সম্প্রতি ধস নামায় তা ভীষণ ঝুঁকিবহুল হয়ে গিয়েছে। তাই কার্শিয়াং থেকে দার্জিলিং অবধি গুগলকে শুটিংয়ের অনুমতি দেওয়া হয়। সেই প্রস্তাবে গুগল রাজি হয়।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...