Friday, May 15, 2026

করোনার থাবা টোকিও অলিম্পিক্সে, কোভিডে আক্রান্ত হোটেলের সাতজন কর্মী

Date:

Share post:

হাতে আর মাত্র কয়কটা দিন তারপরই শুরু টোকিও অলিম্পিক্স( Tokyo Olympics)। কিন্তু তার মধ‍্যেই বিপদের ঘনোঘটা। করোনা ( corona) থাবা গিয়ে পড়ল অলিম্পিক্সের মধ‍্যেও। করোনায় আক্রান্ত টোকিওর এক হোটেলের সাতজন কর্মী। ওই হোটেলেই উঠেছে ব্রাজিলের দল। তবে তাদের কেউ করোনায় আক্রান্ত হয়নি বলেই খবর।

অলিম্পিক্স শুরু হতে বাকি আর এক সপ্তাহ। তার আগে টোকিও দক্ষিণ-পশ্চিমের শহর একটি হোটেলের সাত জন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ব্রাজিলের ৩১ সদস্যের একটি দল রয়েছে ওই হোটেলে। তার মধ্যে রয়েছেন জুডো দলের ক্রীড়াবিদরাও। তবে তাঁরা জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন। যদিও এত কিছুর মধ‍্যে সুষ্ঠুভাবে অলিম্পিক্স আয়োজন করতে আত্মবিশ্বাসী আয়োজকরা।

আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির (আইওসি) সভাপতি টমাস বাখ বলেন,” ঐতিহাসিক গেমসের সাক্ষী থাকতে চলেছি আমরা। যে ভাবে গত দু’বছরে জাপানের মানুষ একের পর এক বাধা অতিক্রম করেছেন, তাতে কোনও প্রশংসাই ওদের জন্য যথেষ্ট নয়।”

আরও পড়ুন:ইউরো এবং কোপা চ‍্যাম্পিয়নদের নিয়ে কী হবে মারাদোনা কাপ? জল্পনা তুঙ্গে

 

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...