Wednesday, May 13, 2026

শুভেন্দুর নিরাপত্তারক্ষীর রহস্য মৃত্যু তদন্তে তমলুকের পুলিশ লাইনে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালালো CID

Date:

Share post:

রাজ্যের বিরোধী দলনেতা (Leader of Opposition) শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary) প্রাক্তন দেহরক্ষী (Ex Bodyguard) শুভব্রত চক্রবর্তীর (Suvobrata Chakraborty) রহস্য মৃত্যুর (Mysterious Death) ঘটনার তদন্তে আরও তৎপর CID. রহস্যের শিকড়ে পৌঁছাতে এবার সোজা জেলা পুলিশ লাইনে (Police Line) হাজির তদন্তাকরীরা। সেখানে গিয়ে তাঁত শুভেন্দুর প্রাক্তন নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তীর সহকর্মীদের সঙ্গে কথা বলেছেন বলে জানা গিয়েছে। প্রায় ৭ ঘন্টা ধরে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে। এরপর গভীর রাতে পুলিশ লাইন থেকে বের হন তদন্তকারীরা।

 

জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের তমলুকের মানিকতলা জেলা পুলিশ লাইনে CID-এর ৪ সদস্যের একটি বিশেষ টিম শুভব্রত চক্রবর্তীর ১১ জন সহকর্মীর সঙ্গে কথা বলেন।ঘটনার দিনে ঠিক কখন কী কী ঘটেছিল সেই সমস্ত তথ্য

শুভব্রতের সেই সময়কার সহকর্মীদের থেকে জানতে চান CID অফিসাররা।

প্রসঙ্গত, ২০১৮ সালে শুভব্রতর রহস্যজনক মৃত্যুর হয়। আড়াই বছর পর ফের স্বামীর মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। তাঁদের দায়ের করা FIR-এ নাম রয়েছে বিরোধী দলনেতার, এমনটাই সূত্রের খবর৷ তাই শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর রহস্যমৃত্যুর ঘটনার তদন্তভার হাতে নিয়েই

কাঁথিতে বিজেপি নেতার শান্তিকুঞ্জের লাগোয়া বাড়িতে যায় CID। তদন্তকারীদের সঙ্গে কথা বলেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারী। জানা গিয়েছে অধিকারিদের শান্তিকুঞ্জের বিপরীতে একটি গ্যারেজ লাগোয়া বাড়িতেই শুভব্রত চক্রবর্তী-সহ থাকতেন তাঁদের দেহরক্ষীরা।

 

 

 

 

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...