Saturday, April 4, 2026

ভোটে হেরে মুখ পুড়েছে বিজেপির, এবার উপনির্বাচন রুখতে নেমে পড়লেন শুভেন্দু

Date:

Share post:

‘ঝুলি থেকে বেরিয়ে পড়লো বেড়াল।’ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসা সরকারকে কত রকম ভাবে সমস্যায় ফেলা যায় তার নমুনা ইতিমধ্যেই দেখিয়েছে বিজেপি(BJP)। এবার সেই পথে হেঁটে রাজ্যের সাংবিধানিক সংকট তৈরিতে উপনির্বাচনের(by poll election) বিরোধিতা করে সরব হলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী(suvendu Adhikari)।

করোনা পরিস্থিতিতে(covid situation) রাজ্যে বিধানসভা নির্বাচনের সময় অন্য সুর গাইতে দেখা গিয়েছিল বিজেপিকে। করোনার জেরে তৃণমূলের তরফে শেষ তিন দফার ভোট একদফায় করার আবেদন জানালেও বিজেপির সুরে সুর মিলিয়ে মোদি-শাহদের সুবিধা করে দিতে সে দাবি মানেনি নির্বাচন কমিশন। যদিও সেই নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যে সাংবিধানিক সঙ্কট এড়াতে দ্রুত নির্বাচনের দাবি জানানো হয়েছে তৃণমূলের তরফে। সেই উপনির্বাচনের বিরোধিতা করতে দেখা গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। রাজ্যে রাজনৈতিক অস্থিরতা তৈরি করতে ভোল বদলে এখন অবশ্য তাঁর দাবি, করোনা পরিস্থিতিতে উপনির্বাচন হওয়া উচিত নয়।

আরও পড়ুন:বিনয়ের ইস্তফার পরে মোর্চার ওই গোষ্ঠীর কার্যকরী সভাপতি অনীত

বিধানসভা নির্বাচনে হুগলি জেলায় বিজেপির চূড়ান্ত ব্যর্থতার পর্যালোচনা ও আগামী রণকৌশল ঠিক করতে নেতৃত্বদের সঙ্গে বৈঠকে বসেছিলেন শুভেন্দু অধিকারী। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, করোনা পরিস্থিতিতে রাজ্যে উপনির্বাচন করা উচিত নয়। সরকার লোকাল ট্রেন চালাতে পারছে না, অথচ উপনির্বাচন চাইছে। তার মানে রাজ্যে করোনা পরিস্থিতি গুরুতর। এই সময়ে কোনরকম উপ নির্বাচনের বিরোধিতা করছি আমরা। শুভেন্দুর এহেন মন্তব্যে রাজনৈতিক মহলের অনুমান, বিজেপি চাইছে যেনতেন প্রকারে শাসক দলকে বিপাক ফেলতে। আর সেই কারণেই তারা চায় উপনির্বাচন না হোক এবং রাজ্যে সাংবিধানিক সঙ্কট তৈরি হোক। যদিও বিধানসভা নির্বাচনের সময় রাজ্যে করোনা পরিস্থিতি যখন গুরুতর আকার নিয়েছে, কোভিড বিধিকে ফুৎকারে উড়িয়ে রাজ্য দাপিয়ে বেড়াচ্ছেন অমিত শাহ সহ দিল্লির হাইপ্রোফাইল নেতারা। তখন বারবার নির্বাচন কমিশনের কাছে তৃণমূলের তরফে আবেদন জানানো হলেও তা কানে তোলা হয়নি। একাধিকবার অনুরোধ করা হয়েছিল শেষ তিন দফার নির্বাচন একদফাতে শেষ হোক। তবে তার বিরোধিতা করে বিজেপি। আর এখন রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে বিজেপি চায় রাজ্যে তৈরি হোক সাংবিধানিক সংকট। আর সেই কারণেই করোনা বিধি মেনে উপনির্বাচনে তীব্র আপত্তি শুভেন্দু অধিকারীর।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...