Thursday, June 25, 2026

আরও দু’টি নির্বাচনী- মামলা গ্রহণ করলো হাইকোর্ট

Date:

Share post:

ফের দু’টি নির্বাচনী-মামলা গৃহীত হলো হাইকোর্টে৷ বনগাঁ দক্ষিনের পরাজিত তৃণমূলপ্রার্থী আলোরানী সরকার ওই কেন্দ্রে বিজয়ী বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের বিরুদ্ধে হলফনামায় মিথ্যে তথ্য দেওয়, সাইলেন্ট- পিরিয়ডে নির্বাচনী প্রচার চালানো,ভোটে CRPF জওয়ানদের সাহায্য নেওয়া ইত্যাদি অভিযোগে মামলা করেছেন৷ শুক্রবার এই মামলার শুনানিতে বিচারপতি বিবেক চৌধুরি মামলাকারীকে প্রশ্ন করেন, শুধুই কেন্দ্রীয় জওয়ানদের প্রভাব খাটানোর অভিযোগে কোনও নির্বাচন বাতিল করে দেওয়া যায়? মামলাকারীর আনা অভিযোগ কতটা যুক্তিযুক্ত? আগামী ৩০ জুলাই মামলার পরবর্তী শুনানিতে দুই প্রার্থীকেই আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট৷ পাশাপাশি, বনগাঁ দক্ষিন কেন্দ্রের নির্বাচন সংক্রান্ত সব নথি, ভিডিও রেকর্ডিং কমিশনকে সংরক্ষণ করারও নির্দেশ দেওয়া হয়েছে৷

অন্যদিকে, বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের ফলাফলকে চ্যালেঞ্জ করে বিজেপি প্রার্থী স্বাধীন সরকার মামলা করেছেন৷ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী ২৪৭১ ভোটের ব্যবধানে পরাজিত হন তৃণমূল কংগ্রেসের চন্দনা সরকারের কাছে। হাইকোর্টের বিচারপতি

অমৃতা সিনহা শুক্রবার এই মামলা গ্রহণ করে জয়ী তৃণমূল প্রার্থীকে এবং নির্বাচন কমিশনকে নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছেন৷ আগামী ২০ আগস্ট মামলার পরবর্তী শুনানি।

Related articles

পাসপোর্ট সেবা দিবসে বড় ঘোষণা বিদেশ মন্ত্রকের, প্রশ্ন সবমহলে

SIR-এর সময় থেকেই নাগরিকত্বের প্রমাণ নিয়ে বিস্তার টানাপোড়েন চলছে। একাধিকবার সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে বিষয়টি নিয়ে। এবার...

ডেলিভারি বয় থেকে হোয়াটসঅ্যাপের গ্লোবাল সিইও! কে কুণাল

"আমাদের চলতি লেখাপড়া সে শিখল না কোনোকালেই, অথচ সে ছাড়িয়ে গেল সারা দেশের সবটুকু পাণ্ডিত্যকে। কেমন ক’রে?" 'এক যে ছিল ছেলে'...

তারাতলা বিপর্যয়ে ধৃত ৩, বাড়ছে মৃতের সংখ্যা! বৃহস্পতিবার বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫। ঘটনায় নির্মাণ সংস্থার সুপারভাইজার-সহ এখনও পর্যন্ত...

সন্তানের জন্য অদিতিকে শর্তসাপেক্ষে আগাম জামিন, আবেদন খারিজ দেবরাজের 

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক অদিতি মুন্সিকে আগাম জামিন দিল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। এদিকে তাঁর স্বামী...