Sunday, May 17, 2026

সরকারি আবাসনে গ্রিল কেটে পুলিশকর্মীর বাড়ি থেকে টাকা, গয়না চুরি

Date:

Share post:

পুলিশকর্মীর সরকারি আবাসনে জানালার গ্রিল কেটে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদহ পুলিশ মহলে। ওই পুলিশকর্মীর নাম রামকিংকর মণ্ডল। তিনি জেলা হোমগার্ড বিভাগের এএসআই। মালদহ শহরের পুলিশ লাইন সংলগ্ন সরকারি আবাসনে থাকেন। তাঁর কোয়ার্টার নম্বর ৮/২। একতলায় থাকেন তিনি।

১৫ জুলাই স্ত্রী অর্চনারানি মণ্ডল ও তিন মেয়েকে নিয়ে তিনি এক আত্মীয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে মোথাবাড়ি থানার কৃষ্ণপুর গ্রামে যান। শনিবার সকালে ফিরে এসে দেখেন, কোয়ার্টারের দরজার তালা ঠিক থাকলেও জানালার গ্রিল ভাঙা। ভেঙে ফেলা হয়েছে ঘরের আলমারি ও লকার। সেখানে থেকে নগদ এক লক্ষ ২০ হাজার টাকা ও ১০-১২ ভরির সোনার গয়না উধাও। এই খবর চাউর হতেই আবাসনের পাশাপাশি সংলগ্ন এলাকাতেও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসেন অতিরিক্ত পুলিশ সুপার অমিতকুমার সাউ। তবে এনিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। গোটা ঘটনা নিয়ে পুলিশি তদন্ত শুরু হয়েছে

Related articles

‘কচ্ছপ নীতি ও খরগোশ’, উৎপল সিনহার কলম 

এক যে ছিল কচ্ছপ, আর ছিল এক খরগোশ। ওঃ, আবার সেই প্রাচীন গপ্পো, নীতি শিক্ষে ! হ্যাঁ হ্যাঁ, খুব মনে...

নাবালিকাকে যৌন নিগ্রহ: গ্রেফতার কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে!

কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারের ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এড়ানো গেল না। শেষ পর্যন্ত তেলেঙ্গানা পুলিশের হাতে...

IPL: জয়ের মধ্যেই পাথিনারাকে নিয়ে ফের উদ্বেগ, প্লে-অফ নিয়ে কী বললেন রাহানে?

গুজরাটের টাইটান্সের বিরুদ্ধে জিতে আইপিএল প্লে অফের আশা জিইয়ে রেখেছে কেকেআর(KKR)। কিন্ত জয়ের স্বস্তির মধ্যেই চোটের অস্বস্তি অব্যাহত...

শিক্ষাক্ষেত্রে রাজ্যে বড় বদলের সম্ভাবনা, ফের পাশ-ফেল চালুর ইঙ্গিত বিধায়ক শঙ্করের

রাজ্যে সরকারের পরিবর্তন হতেই কি পাশ-ফেল ব্যবস্থা ফিরতে চলেছে? শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের (BJP MLA Shankar Ghosh)...